এক্সপ্লোর

Oppo Phones: ভারতে একসঙ্গে ২টো ৫জি ফোন লঞ্চ করতে চলেছে ওপ্পো, কোন কোন মডেল আসছে?

Oppo Smartphones: ওপ্পো এফ২৯ প্রো প্লাস ৫জি ফোনের দাম ভারতে ৩০ হাজার টাকার কম থেকে শুরু হতে পারে। ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনের দাম ভারতে ২৫ হাজার টাকার কম থেকে শুরু হবে।

Oppo Phones: ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে লঞ্চ হতে পারে ওপ্পো সংস্থার আরও একটি ফোন, ওপ্পো এফ২৯ প্রো প্লাস ৫জি মডেল। ওপ্পো সংস্থা আনুষ্ঠানিক ভাবে অবশ্য এখনও কিছু ঘোষণা করেনি। তবে এক টিপস্টার এর মধ্যেই ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনের সম্ভাব্য ফিচার সম্পর্কে ধারণা দিয়েছেন। এর পাশাপাশি এই ফোনের দাম সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। মাঝামাঝি রেঞ্জেই ওপ্পো সংস্থার এই দুই ফোন লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে। চিনে গত বছর (২০২৪) ডিসেম্বরে লঞ্চ হয়েছিল ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন। তার মতোই ফিচার থাকতে চলেছে ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনে, এমনটাই শোনা গিয়েছে। 

ভারতে ওপ্পো এফ২৯ প্রো ৫জি এবং ওপ্পো এফ২৯ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনের দাম কত হতে পারে, দেখে নিন 

ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনের দাম ভারতে ২৫ হাজার টাকার কম থেকে শুরু হবে, এমনটাই এক্স মাধ্যমে আভাস দিয়েছেন টিপস্টার অভিষেক যাদব। এই ফোনে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একটা র‍্যাম ও দুটো স্টোরেজ কনফিগারেশনে ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোন লঞ্চ হতে পারে। 

ওপ্পো এফ২৯ প্রো প্লাস ৫জি ফোনের দাম ভারতে ৩০ হাজার টাকার কম থেকে শুরু হতে পারে। এই ফোন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে। অর্থাৎ এই ফোন তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

ওপ্পো এফ২৯ প্রো প্লাস ভ্যারিয়েন্টে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট হতে চলেছে। এখানে থাকতে পারে কার্ভ ডিসপ্লে। এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস কোয়াড কার্ভ AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। আর পাবেন ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 

ওপ্পো এফ২৯ প্রো ৫জি ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এই ফোন পরিচালিত হবে Android 15-based ColorOS 15- এর সাহায্যে। 

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget