এক্সপ্লোর

Oppo Phones: ভারতে আসছে ওপ্পো এফ৩১ সিরিজ, কী কী ফোন লঞ্চ হবে? দাম কত হতে পারে?

Oppo F31 Series: টিপস্টার যোগেশ ব্রার এক্স মাধ্যমে দাবি করেছেন, ওপ্পো এফ৩১- এর দাম ভারতে শুরু হতে পারে ২০ হাজার টাকার কম থেকে।

Oppo Phones: ভারতে আসছে ওপ্পো এফ৩১ সিরিজের স্মার্টফোন। এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হতে চলেছে ১৫ সেপ্টেম্বর। এই স্মার্টফোন সিরিজের আওতায় ওপ্পো এফ৩১, ওপ্পো এফ৩১ প্রো এবং ওপ্পো এফ৩১ প্রো প্লাস - এই তিনটি মডেল লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের ডিজাইন, রং, দাম সম্পর্কে সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। ওপ্পো এফ২৯ সিরিজের সাকসেসর হিসেবে ভারতে আসছে ওপ্পো এফ৩১ সিরিজ। 

টিপস্টার যোগেশ ব্রার এক্স মাধ্যমে দাবি করেছেন, ওপ্পো এফ৩১- এর দাম ভারতে শুরু হতে পারে ২০ হাজার টাকার কম থেকে। অন্যদিকে ওপ্পো এফ৩১ প্রো এবং ওপ্পো এফ৩১ প্রো প্লাস ফোনের দাম ভারতে ৩০ হাজার টাকার কম এবং ৩৫ হাজার টাকার কম থেকে শুরু হতে পারে যথাক্রমে। ওপ্পো এফ৩১ সিরিজের ফোনের যে ছবি ফাঁস হয়েছে, সেখানে দেখা গিয়েছে ওপ্পো এফ৩১ ফোনে চৌকো রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে ব্যাক প্যানেলে। এই চৌকো ক্যামেরা মডিউলের কোণের অংশগুলি গোলাকার। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। নীল, সবুজ, লাল রঙে লঞ্চ হতে পারে এই ফোন। 

অন্যদিকে ওপ্পো এফ৩১ প্রো ভ্যারিয়েন্টে চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল থাকতে পারে ফোনের ব্যাক প্যানেলের মাঝ-বরাবর। সোনালি এবং ধূসর রঙে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। ওপ্পো এফ৩১ প্রো প্লাস ফোনেও ব্যাক প্যানেলের মাঝ-বরাবর গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। নীল, গোলাপি এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হতে পারে দেশে। ওপ্পো এফ৩১ প্রো প্লাস ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে চলেছে। ওপ্পো এফ৩১ সিরিজের ফোনে ৮০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

ওপ্পো এফ৩১ সিরিজের ফোনে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। এই সিরিজের ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। এই সিরিজের ফোনে রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে। তার সঙ্গে থাকবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে এই সিরিজের ফোনে। আর ফোনের ডিসপ্লের উপর থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ওপ্পো এফ৩১ সিরিজের সব ফোনেই এই ফিচারগুলি থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী
Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget