এক্সপ্লোর

Oppo Phones: ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ কবে লঞ্চ হবে ভারতে? কী জানাল সংস্থা

Oppo Find X9 Series: এই ফোনে থাকবে ২০০ মেগাপিক্সেলের একটি আলট্রা ক্লিয়ার ক্যামেরা সেনসর। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনগুলিতে।

Oppo Phones: ভারতে আসছে ওপ্পো সংস্থার নতুন স্মার্টফোন সিরিজ। এবার লঞ্চ হতে চলেছে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ। নভেম্বর মাসেই এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। ওপ্পো ফাইন্ড এক্স৯ এবং ওপ্পো ফাইন্ড এক্স৯ প্রো- এই দুই ফোন লঞ্চ হবে দেশে। চিনে আগেই লঞ্চ হয়েছে এই ফোনগুলি। ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের দুটো ফোনেই থাকতে চলেছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। Hasselblad- এর ক্যামেরা সেনসর থাকতে চলেছে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের ফোনে। এছাড়াও এই ফোনে থাকবে ২০০ মেগাপিক্সেলের একটি আলট্রা ক্লিয়ার ক্যামেরা সেনসর। অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনগুলিতে। ColorOS 16- এর সাহায্যে পরিচালিত হবে ফোন। 

এক্স মাধ্যমে ওপ্পো সংস্থার তরফে জানানো হয়েছে ভারতে ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজ লঞ্চ হতে চলেছে আগামী ১৮ নভেম্বর। ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হবে এই ফোন। ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজের ফোন কেনার জন্য একটি প্রিভিলেজ প্যাকের ব্যবস্থা থাকছে ইউজারদের জন্য। ৯৯ টাকার এই প্যাক কিনলে ক্রেতারা পাবেন ১০০০ টাকার একটি এক্সচেঞ্জ কুপন, একটি ফ্রি SUPERVOOC ৮০ ওয়াটের পাওয়ার অ্যাডাপ্টার এবং ২ বছরের একটি ব্যাটারি প্রোটেকশন প্ল্যান।             

ওপ্পো রেনো ১৫ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে 

নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ওপ্পো রেনো ১৫ সিরিজ ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, ডিসেম্বর মাসে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন সিরিজ। এর আগে শোনা গিয়েছিল, ওপ্পো রেনো ১৫ সিরিজের ফোনগুলিতে মিডিয়াটেক ডিমেনসিটি চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনগুলিতে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। ওপ্পো রেনো ১৫ সিরিজে থাকতে পারে ওপ্পো রেনো ১৫, ওপ্পো রেনো ১৫ প্রো এবং ওপ্পো রেনো ১৫ মিনি- এই তিন ফোন। এই তিনটি ফোনই ভারতে লঞ্চের কথা শোনা গিয়েছে। 

এই সিরিজের সবচেয়ে দামী মডেল হতে চলেছে ওপ্পো রেনো ১৫ প্রো ফোন। এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। ওপ্পো রেনো ১৪ প্রো ফোনের সাকসেসর হিসেবে ওপ্পো রেনো ১৫ প্রো লঞ্চ হতে চলেছে ভারতে। অন্যদিকে শোনা যাচ্ছে, ওপ্পো রেনো ১৫ ফোনে থাকতে পারে ৬.৫৯ ইঞ্চির স্ক্রিন। আর ওপ্পো রেনো ১৫ মিনি ফোনে ৬.৩২ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। 

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |
Gyanesh Kumar Row | বন্ধ থাকবে ইন্টারনেট, Delhi-এর বিভিন্ন জায়গায় জারি ১৬৩ ধারা
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget