এক্সপ্লোর

Oppo Phones: ইউজারের দেহের তাপমাত্রার প্রভাবে বদলে যাবে ফোনের পিছনের অংশের রং !

Oppo Reno Series Phone: ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। এই ফোন কেনার ক্ষেত্রে অনেক ছাড় এবং অফার পেতে চলেছেন ক্রেতারা। 

Oppo Phones: ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন লঞ্চ হয়েছে ভারতে। এই স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১৪ মডেলের মতোই। তবে উৎসব উপলক্ষ্যে যেহেতু এই ফোন লঞ্চ হয়েছে, সেক্ষেত্রে স্পেশ্যাল ফিচার রয়েছে। ফোনের ব্যাক অর্থাৎ রেয়ার প্যানেলে পাওয়া যাবে মান্ডালা আর্টের ডিজাইন। এছাড়াও এই ফোনের রেয়ার প্যানেলে রয়েছে একটি বিশেষ ফিচার। GlowShift টেকনোলজির সাপোর্ট পাবেন ইউজাররা। এই বিশেষ প্রযুক্তির সাহায্যে ইউজারের দেহের তাপমাত্রা অনুসারে ফোনের ব্যাক প্যানেলের রং পরিবর্তন হবে। কালো থেকে সোনালি রং হতে পারে। একটিই র‍্যাম ও স্টোরেজ কনফিগারেশন নিয়ে লঞ্চ হয়েছে ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন। এই ফোন কেনার ক্ষেত্রে অনেক ছাড় এবং অফার পেতে চলেছেন ক্রেতারা। 

ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশনের দাম এবং ছাড় 

ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। ফেস্টিভ অফার অনুসারে এই ফোন কেনা যাবে ৩৬,৯৯৯ টাকায়। ওপ্পো ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন এবং নির্দিষ্ট অফলাইন রিটেল দোকান থেকে কেনা যাবে এই ফোন। 

ওপ্পো সংস্থার রেনো ১৪ সিরিজের ফোন কেনার ক্ষেত্রে ৬ মাসের জন্য নো-কস্ট ইএমআই- এর অপশন পাবেন ক্রেতারা। ১০ শতাংশ ইনস্ট্যান্ট ক্যাশব্যাকও পেতে পারেন তাঁরা। প্রায় ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ক্রেডিট কার্ড ইএমআই- তে। এর পাশাপাশি ক্রেডিট নন-ইএমআই- এর ক্ষেত্রে ২০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। তবে নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রেই এই সুযোগ সুবিধা পাবেন ক্রেতারা। 

জিরো ডাউন পেমেন্ট স্কিমের সুবিধাও থাকছে ক্রেতাদের জন্য। ৮ মাস পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে প্রথম সারির ফিনান্সিয়ারদের থেকে। এছাড়াও ৩০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়ার সুবিধাও থাকছে। এই অফারের মধ্যে তিন মাসের জন্য গুগল ওয়ান ২ টিবি ক্লাউড এবং জেমিনি অ্যাডভান্সের সুবিধাও পাবেন ক্রেতারা। এর দাম ৫২০০ টাকা। এর সঙ্গে থাকছে ৬ মাসের জন্য ১০টি ওটিটি অ্যাপের ফ্রি প্রিমিয়াম অ্যাকসেস। তবে এই সুবিধা পাওয়া যাবে জিও- র ১১৯৯ টাকার প্রিপেড প্ল্যানের জন্য। 

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, ওপ্পো রেনো ১৪ দিওয়ালি এডিশনের ফোন তার আসল দামের থেকে অনেকটাই কম দামে কেনার সুযোগ পাবেন ক্রেতারা। 

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget