এক্সপ্লোর

Oppo Reno 8 Series: রাত পেরোলেই ভারতে আসছে ওপ্পো রেনো ৮ সিরিজ, কোন কোন ফোন লঞ্চ হবে, দাম কত হতে পারে?

Oppo Smartphones: ওপ্পো রেনো ৮ সিরিজের দুটো ফোন লঞ্চের কথা রয়েছে। তাছাড়াও ওপ্পোর একটি ট্যাব এবং ইয়ারবাডস লঞ্চ হতে পারে।

Oppo Reno 8 Series: সোমবার ১৮ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো রেনো ৮ সিরিজ (Oppo Reno 8 Series)। এই স্মার্টফোন সিরিজে দুটো ফোন লঞ্চার সম্ভাবনা রয়েছে। সেগুলি হল- ওপ্পো রেনো ৮ (Oppo Reno 8) এবং ওপ্পো রেনো ৮ প্রো (Oppo Reno 8 Pro)। এর সঙ্গে একই দিনে ওপ্পো প্যাড এয়ার (Oppo Pad Air) এবং ওপ্পো এনকো এক্স১ (Oppo Enco X2) ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস লঞ্চেরও কথা রয়েছে ভারতে। ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে ওপ্পো রেনো ৮ সিরিজের ফোনদুটি সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া যাক।

ওপ্পো রেনো ৮ এবং ওপ্পো রেনো ৮ প্রো- এই দুই ফোনের দাম

ওপ্পো রেনো ৮ ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৯,৯৯০ টাকা। এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম হতে পারে ৩১,৯৯০ টাকা। আর ওপ্পো রেনো ৮ ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ৩৩,৯৯০ টাকা। অন্যদিকে, ওপ্পো রেনো ৮ প্রো ফোন একটিই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪৪,৯৯০ টাকা।

ওপ্পো রেনো ৮ ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে।
  • এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ২ মেগাপিক্সেলের আরও দুটো সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৩২ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে।
  • এই ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।

ওপ্পো রেনো ৮ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • এই ফোনে একটি ৬.৬২ ইঞ্চির ফুল এইচডি প্লাস ই৪ অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে।
  • ওপ্পোর এই স্মার্টফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ ম্যাক্স প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনেও থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
  • এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
  • ওপ্পো রেনো ৮ প্রো মডেলে থাকবে ৫জি সাপোর্ট। এর সঙ্গে অ্যান্ড্রয়েড ১২ এবং ColorOS সাপোর্টও থাকতে পারে এই ফোনে।

আরও পড়ুন- ২০ হাজারের নিচে গেমিংয়ের সেরা ফোন, এখন পাবেন দারুণ দামে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Titan by Tata: বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান
বিরাট ঝুঁকি নিয়ে টাইটানের শুরু, আজ দেশের অন্যতম বড় লাইফস্টাইল সংস্থায় পরিণত হয়েছে JRD Tata-র টাইটান

ভিডিও

NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget