এক্সপ্লোর

Poco Smartphones: ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে ভারতে হাজির পোকো এক্স৬ নিও ৫জি, দাম কত?

Poco X6 Neo 5G: এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোন লঞ্চ হয়েছে ১ ২জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে। সেই মডেলের দাম ১৭,৯৯৯ টাকা।

Poco Smartphones: ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৬ নিও ৫জি (Poco X6 Neo 5G) ফোন। পোকো 'এক্স' সিরিজের (Poco X Series) এই ফোন তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। দুটো র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে এই ফোন কেনা যাবে। পোকো এক্স৬ নিও ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। রেডমি নোট ১৩আর প্রো (Redmi Note 13R Pro) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে লঞ্চ হয়েছে পোকো এক্স৬ নিও ৫জি ফোন। 

ভারতে পোকো এক্স৬ নিও ৫জি ফোনের দাম

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোন লঞ্চ হয়েছে ১ ২জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে। সেই মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। Astral Black, Horizon Blue, Martian Orange- এই তিন রঙে লঞ্চ হয়েছে পোকো এক্স৬ নিও ৫জি ফোন। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে কিংবা ইএমআই ট্রানজাকশনে এই ফোন ফ্লিপকার্ট থেকে কিনলে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও এক্সচেঞ্জ অফার হিসেবে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনা হলে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পেতে পারে। আজ অর্থাৎ ১৩ মার্চ সন্ধে ৭টা থেকে পোকো এক্স৬ নিও ৫জি ফোন কেনা যাবে স্পেশ্যাল আর্লি অ্যাকসেস সেলে। 

পোকো এক্স৬ নিও ৫জি ফোনের বিভিন্ন ফিচার

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- এর সাহায্যে পরিচালিত হবে পোকো এক্স৬ নিও ৫জি ফোন। 
  • এই ফোনে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ডিসপ্লের উপরে রয়েছে Corning Gorilla Glass 5 প্রোটেকশন এবং উপরের দিকের বর্ডার অংশের মাঝবরাবর  রয়েছে হোল পাঞ্চ কাট আউট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 
  • এই ফোনে একটি ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে যুক্ত রয়েছে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ। ভার্চুয়াল র‍্যাম এক্সপ্যানশন ফিচারের সাহায্যে এই অনবোর্ড মেমরির পরিমাণ আরও ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এক্ষেত্রে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে মেমরির পরিমাণ বৃদ্ধি করা যাবে। পোকো এক্স৬ নিও ৫জি ফোনে রয়েছে গ্রাফাইট শিট। গেম খেলার সময় ফোন গরম হয়ে গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজে লাগবে এই গ্রাফাইট শিট। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে যুক্ত রয়েছে 3x sensor zoom। এছাড়াও এই ক্যামেরা মডিউলে ২ মেগাপিক্সেলের একটি শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

আরও পড়ুন- রিয়েলমি নারজো ৭০ প্রো ৫জি ফোনের Early Bird Sale, কী কী সুবিধা পাবেন ক্রেতারা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget