এক্সপ্লোর

Realme Smartphones: ভারতে কবে লঞ্চ হতে পারে রিয়েলমি ১২ প্রো সিরিজ? দাম কত হওয়ার সম্ভাবনা?

Realme 12 Pro Series: রিয়েলমি ১২ প্রো সিরিজে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট। রিয়েলমির এই সিরিজের ফোনের বাক্সে থাকবে চার্জার। এই ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। 

Realme Smartphones: ভারতে রিয়েলমি ১২ প্রো সিরিজ (Realme 12 Pro Series) লঞ্চ হতে চলেছে আগামী বছরের শুরুতে। অনুমান ২০২৪ সালের প্রথম তিনমাসের মধ্যে এই স্মার্টফোন সিরিজ ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে। রিয়েলমি (Realme) সংস্থা অবশ্য এই ফোনের সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইটে রিয়েলমি ১২ প্রো সিরিজের নাম দেখা গিয়েছে। রিয়েলমি ১২ প্রো সিরিজে দুটো মডেল থাকতে পারে, রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস। এই দুই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। সেই সঙ্গে প্রকাশ্যে এসেছে সম্ভাব্য কিছু স্পেসিফিকেশনও। 

  • রিয়েলমি ১২ প্রো সিরিজে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট। 
  • রিয়েলমি ১২ প্রো ফোনে ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 টেলিফটো সেনসর থাকরে পারে। এর সঙ্গে ২এক্স অপটিকাল জুম থাকার কথা রয়েছে। 
  • রিয়েলমি ১২ প্রো প্লাস ভ্যারিয়েন্টে ৬৪ মেগাপিক্সেলের OmniVision OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং ৩এক্স অপটিকাল জুম সাপর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 
  • ডিজাইনের নিরিখে এই সিরিজে গোলাকার ক্যামেরা লেআউট থাকার কথা শোনা গিয়েছে। ডুয়াল ক্যামেরা সেনসর থাকতে পারে এবং একটি আয়তাকার পেরিস্কোপ লেন্স থাকতে পারে এই ফোনে। 
  • ফোনের ডিসপ্লের উপর পাঞ্চ হোল কাট আউট থাকতে পারে যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সজ্জিত থাকবে। 
  • রিয়েলমির এই ফোনের বাক্সে থাকবে চার্জার। এই ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। 

ভারতে রিয়েলমি ১২ প্রো সিরিজের ফোনের দাম ২৫ হাজার টাকার আশপাশ থেকে শুরু হতে পারে। তবে নির্দিষ্ট দাম কত হবে, কোন কোন ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হতে পারে তা এখনও সুনির্দিষ্ট ভাবে জানা যায়নি। 

লাভা সংস্থা ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে

আগামী ১৪ ডিসেম্বর ভারতীয় কোম্পানি লাভা-র একটি ফোন লঞ্চ হবে। এবার লঞ্চ হতে চলেছে Lava Yuva 3 Pro 4G মডেল। এবছর ফেব্রুয়ারি মাসে দেশে প্রথম প্রকাশ্যে এসেছিল এই ফোন। এখানে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি। সোনালি রঙে লঞ্চ হতে চলেছে Lava Yuva 3 Pro 4G ফোন। মডেলের রেয়ার প্যানেলের রয়েছে দুটো আলাদা গোলাকার ক্যামেরা ইউনিট। এই দুই ক্যামেরা সেনসর সজ্জিত থাকবে একটি আয়তাকার ক্যামেরা মডিউলের মধ্যে। সেই ক্যামেরা সেটআপ সজ্জিত থাকবে ফোনের ব্যাক প্যানেলের উপরে বাঁদিকের কোণে। এখানে থাকবে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট।

আরও পড়ুন- ১০ হাজার টাকার মধ্যে কেনা যাবে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে এই মডেলে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget