এক্সপ্লোর

Realme Phones: রিয়েলমি 'জিটি' সিরিজের দু'টি ফ্ল্যাগশিপ ফোন একসঙ্গেই হাজির ভারতে, ফিচারে রয়েছে কী কী চমক?

Realme GT Series: রিয়েলমি 'জিটি' সিরিজের এই দুই ফোনে Ricoh tuned ক্যামেরা ফিচার রয়েছে। অন্যদিকে, ড্রিম এডিশন মডেলের ব্যাক প্যানেলে রয়েছে খোদাই করা Aston Martin লোগো। 

Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৮ প্রো ফোন। এর সঙ্গে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি ৮ প্রো ড্রিম এডিশন মডেলও। এই দুই ফোন রিয়েলমির ফ্ল্যাগশিপ মডেল হিসেবে লঞ্চ হয়েছে ভারতে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর রয়েছে রিয়েলমির এই দুই ফোনে। এর আগে প্রথম মডেল হিসেবে ওয়ানপ্লাস ১৫ ফোনটি উল্লিখিত প্রসেসর নিয়ে লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমির এই দুই ফোন কেনা যাবে সংস্থার ওয়েবসাইট এবং পরিচিত ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে। দুটো রঙে লঞ্চ হয়েছে রিয়েলমির এই দুই ফ্ল্যাগশিপ ফোন। রিয়েলমি 'জিটি' সিরিজের এই দুই ফোনে Ricoh tuned ক্যামেরা ফিচার রয়েছে। অন্যদিকে, ড্রিম এডিশন মডেলের ব্যাক প্যানেলে রয়েছে খোদাই করা Aston Martin লোগো। 

রিয়েলমি জিটি ৮ প্রো এবং রিয়েলমি জিটি ৮ প্রো ড্রিম এডিশন - এই দুই ফোনের দাম ভারতে কত, কী কী অফার রয়েছে 

রিয়েলমি জিটি ৮ প্রো ফোনের ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২,৯৯৯ টাকা। এই ফোনেরই ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৮,৯৯৯ টাকা। রিয়েলমি জিটি ৮ প্রো ড্রিম এডিশন ফোনের ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭৯,৯৯৯ টাকা। রিয়েলমি জিটি ৮ প্রো ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে ডেয়ারি হোয়াইট এবং আরবান ব্লু, এই দুই রঙে। রিয়েলমি জিটি ৮ প্রো এবং রিয়েলমি জিটি ৮ প্রো ড্রিম এডিশন, এই দুই ফোনের বিক্রি শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। ৫০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন ক্রেতারা। এছাড়াও থাকছে ৬ মাসের জন্য ইএমআই অপশন। তবে এইসব অফার শুরু রিয়েলমি জিটি ৮ প্রো ফোনেই পাওয়া যাবে। 'ড্রিম এডিশন' মডেলের ক্ষেত্রে কোনও ছাড় থাকছে না। তবে ১২ মাসের একটি ইএমআই প্ল্যানের সুবিধা পেতে পারেন ক্রেতারা। 

ভারতে এর আগেও রিয়েলমি সংস্থা 'জিটি' সিরিজের অনেক ফোন লঞ্চ করেছে। রিয়েলমি 'জিটি' সিরিজের বেশ কিছু গেমিং ফোন লঞ্চ হয়েছে দেশে। এইসব ফোনের বিশেষত্ব ছিল ভেপার কুলিং চেম্বার। এর সাহায্যে ফোন অনেকক্ষণ ব্যবহারের পরেও ঠান্ডা থাকে। এছাড়াও ছিল দ্রুত গতিতে কাজ করতে পারে এমন প্রসেসর। আর শক্তিশালী ব্যাটারির সাপোর্ট। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget