এক্সপ্লোর

Realme 5G Smartphone : সস্তায় ৫জি স্মার্টফোন আনতে চলেছে রিয়েলমি, দেখে নিন বিস্তারিত তথ্য

বাজার ধরতে ক্রেতাদের কাছে কম দামে ভাল স্মার্টফোন পৌঁছে দিতে মরিয়া অধিকাংশ সংস্থা। সেই লক্ষ্য নিয়েই খুব কম দামে বাজারে ৫জি ফোন আনতে চলেছে রিয়েলমি।

নয়া দিল্লি : দেশে দিন দিন বাড়ছে স্মার্টফোনের জনপ্রিয়তা। শুধু ভারতে কেন, গোটা বিশ্বেই আজ স্মার্টফোনের রমরমা। আর তার ফলে বাজারে ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়ছে স্মার্টফোন উৎপাদনকারী সংস্থাগুলি। তাই বাজার ধরতে ক্রেতাদের কাছে কম দামে ভাল স্মার্টফোন পৌঁছে দিতে মরিয়া অধিকাংশ সংস্থা। সেই লক্ষ্য নিয়েই খুব কম দামে বাজারে ৫জি ফোন আনতে চলেছে রিয়েলমি। শোনা যাচ্ছে, নতুন এই ফোনের দাম ৭ হাজার টাকার কম হতে পারে।  

রিয়েলমি-র সিইও মাধব শেঠ জানিয়েছেন, সস্তায় ৫জি ফোন আনার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। যদিও কবে এই ফোন বাজার আসছে তা জানাননি তিনি। এর পাশাপাশি ফোনের ফিচারও গোপন রাখা হয়েছে। মাধব শেঠ শুধু জানিয়েছেন, শীঘ্রই কোম্পানি ১০০ ডলারের কম অর্থাৎ ৭০০০ টাকার মধ্যে ৫জি স্মার্টফোন আনতে চলেছে। চলতি বছরের দীপাবলিতে ৬০ লক্ষ ইউনিট পাঠানো হবে।

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই মুহূর্তে রিয়েলমি ৫জি ফোন আনায় নজর দিচ্ছে। Narzo 30 সিরিজের লঞ্চের সময় রিয়েলমি জানিয়েছে, আগামী বছরগুলিতে ৫জি স্মার্টফোনের বাজারে গ্লোবাল লিডার হতে চাইছে সংস্থা। 

এদিকে ভারতের বাজারে একবার রিয়েলমির সস্তার ৫ জি স্মার্টফোন লঞ্চ হয়ে গেলে, প্রতিযোগিতা আরও বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি, রিলায়েন্সও কম দামে ৫জি ফোনের কথা জানিয়েছে। একই পথে চলতে পারে ভারতের বাজারে রিয়েলমির অন্যান্য প্রতিযোগীরা, যথাক্রমে- শিয়াওমি, ওপ্পো।   

সম্প্রতি বাজারে এসেছে Realme X7 Max 5G। ফোনের দাম শুরু ২৬ হাজার ৯৯৯ টাকা থেকে। ভারতের মোবাইল মার্কেটে এটা নয়া সংযোজন। তিনটে রেয়ার ক্যামেরার সঙ্গে ডাইমেনসিটি ১২০০ চিপসেট দেওয়া হয়েছে ফোনে। রয়েছে ১২০ হার্টজের রিফ্রেশ রেট। ফলে ডিসপ্লের ক্ষেত্রে চিন্তার কারণ নেই ক্রেতার। তবে ফোন বাদেও ৪৩ ও ৫০ ইঞ্চির ফোরকে টিভি এনেছে কোম্পানি। যাতে ডলবি ভিশন ছাড়াও রয়েছে ডলবি অ্যাটমোসের ফিচার।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget