এক্সপ্লোর

Redmi Note 12 Series: নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১২, এই ৫জি ফোনের দাম কত হতে পারে?

Redmi Smartphones: অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে রেডমি নোট ১২ ৫জি ফোনের টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে।

রেডমি নোট ১২ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৫ জানুয়ারি, অর্থাৎ নতুন বছরে। তিনটি নতুন ফোন লঞ্চ হবে এই সিরিজে। রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো, রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রেডমি নোট ১২ ফোনের দাম সবচেয়ে কম হবে আর রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনের দাম সবচেয়ে বেশি, এমনটাই অনুমান করা হচ্ছে। চিনে ইতিমধ্যেই রেডমি নোট ১২ ফোন লঞ্চ হয়েছে। তবে ভারতে যে ফোন লঞ্চ হবে তার সঙ্গে পার্থক্য রয়েছে চিনের মডেলের। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে রেডমি নোট ১২ লঞ্চ হয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ নিয়ে। তবে ভারতে এই ফোন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ নিয়ে লঞ্চ হতে চলেছে। এই পার্থক্য ছাড়া আর বেশি কিছু পার্থক্য থাকবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। বাকি সমস্ত স্পেসিফিকেশন একই থাকবে বলে অনুমান করা হচ্ছে।  

রেডমি নোট ১২ ৫জি ফোনের স্পেসিফিকেশন

অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে রেডমি নোট ১২ ৫জি ফোনের টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। চিনে লঞ্চ হওয়া ফোনেও একই ফিচার রয়েছে। বাকি ক্যামেরা ফিচার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। অ্যামাজনের ওই টিজারে বলা হয়েছে রেডমি নোট ১২ ৫জি ফোন একটি AMOLED প্যানেল রয়েছে। তার উপরের বর্ডারের দিকে মাঝ বরাবর রয়েছে পাঞ্চ-হোল ডিজাইন। একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে এই ফোনে। রেডমি নোট ১২ ৫জি ফোন এ যাবৎ লঞ্চ হওয়া রেডমির সবচেয়ে স্লিম মডেল হতে চলেছে। 

রেডমি নোট ১২ ৫জি ফোনের সম্ভাব্য দাম

চিনে মোট চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন। এর মধ্যে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম চিনে ছিল ১৩,৫০০ টাকা। এছাড়াও ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে চিনে ছিল (ভারতীয় মুদ্রায়) যথাক্রমে ১৪,৫০০ টাকা, ১৭ হাজার টাকা এবং ১৯,৩০০ টাকা। ভারতে রেডমি নোট ১২ ৫জি ফোনের দাম কোন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কত হতে পারে তা এখনও জানা যায়নি। তবে ভারতের মডেলে ভাল মানে ক্যামেরা থাকার কারণে হয়তো বেস ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার টাকার কাছাকাছি থাকতে পারে। 

নতুন বছরের শুরুতেই ভারতে বেশ কিছু ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোন। স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোন। নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কবে এই ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। 

আরও পড়ুন- নতুন বছরে ইউজারদের জন্য নয়া ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং সংস্থা, কোন মডেল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget