এক্সপ্লোর

Samsung Galaxy F14: নতুন বছরে ইউজারদের জন্য নয়া ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং সংস্থা, কোন মডেল?

Smartphones: নতুন বছরের শুরুতেই ভারতে বেশ কিছু ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোন।

Samsung Smartphone: স্যামসাং কোম্পানি ভারতে তাদের নতুন ফোন লঞ্চের পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, এবার গ্যালাক্সি এফ সিরিজের (Samsung Galaxy F Series) ফোন লঞ্চের চেষ্টায় রয়েছে দক্ষিণ কোরিয়ার এই সংস্থা। স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোন (Samsung Galaxy F14)। নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কবে এই ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি। এমনকি ভারতে গ্যালাক্সি এফ১৪ ফোনের লঞ্চ প্রসঙ্গেও কিছু ঘোষণা করেনি স্যামসাং কর্তৃপক্ষ। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোনে ৫জি সাপোর্ট থাকবে। চলতি বছর ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোন। তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে গ্যালাক্সি এফ১৪ ফোন। 

নতুন বছরের শুরুতেই ভারতে বেশ কিছু ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোন। এছাড়াও কী কী ফোন লঞ্চ হতে পারে দেখে নিন একনজরে।

Tecno Smartphone: আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের শুরুর দিকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ভারতে বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। তার মধ্যে অন্যতম Tecno Phantom X2। এই ৫জি ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে Tecno Phantom X2 ৫জি ফোনের দাম লঞ্চের সময় হতে পারে ২৬,৯৯৯ টাকা। তবে Tecno কোম্পানি আনুষ্ঠানিক ভাবে তাদের আসন্ন ফোনের দাম সম্পর্কে কোনও তথ্য ঘোষণা করেননি। জানা গিয়েছে, আগামী ৯ জানুয়ারি ভারতে লঞ্চ হবে Tecno Phantom X2 ৫জি ফোন। ২ জানুয়ারি থেকে ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে এই ফোনের প্রি-অর্ডার করা যাবে। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোন পরিচালিত হবে Android 12-based HiOS 12- এর সাহায্যে। এই ফোনে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস Curved AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 

Redmi Note 12 Series: নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series)। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) মডেল। আগামী ৫ জানুয়ারি এই ফোন ভারতে লঞ্চ হবে জানিয়েছে শাওমি (Xiaomi) কর্তৃপক্ষ। জানুয়ারি মাসে রেডমি নোট ১২ সিরিজের তিনটি ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 'প্রো প্লাস' ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও জানা গিয়েছে, রেডমি নোট ১২ সিরিজের তিনটে ফোনেই থাকবে ৫জি সাপোর্ট। 

আরও পড়ুন- বছরের সেরা ৫টি স্মার্টওয়াচ, দাম ৫০০০ টাকার কম, তাক লাগাবে ফিচার

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget