এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: নতুন র‍্যাম-স্টোরেজ ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৫, এই ৫জি ফোনের দাম কত?

Samsung Galaxy A15 5G: ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি শুটার রয়েছে।

Samsung Galaxy Smartphone: সম্প্রতি ভারতে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি (Samsung Galaxy A15 5G) ফোনের নতুন একটি ভ্যারিয়েন্ট (New RAM And Storage Variant) লঞ্চ হয়েছে। এই নয়া মডেলে রয়েছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। প্রথমে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোন লঞ্চ হয়েছিল ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। এবার তুলনায় কম র‍্যাম এবং স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্ট। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। 

ভারতে সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের নতুন ভ্যারিয়েন্টের দাম কত

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৭,৯৯৯ টাকা। ব্যাঙ্কের মাধ্যমে ১৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। এর ফলে ফোনের দাম কমে হবে ১৬,৪৯৯ টাকা। এর আগে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনের দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ছিল ১৯,৪৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ছিল ২২,৪৯৯ টাকা। গতবছর ডিসেম্বর মাসে এই ফোন প্রথম ভারতে লঞ্চ হয়েছিল। ব্লু ব্ল্যাক, ব্লু এবং লাইট ব্লু- এই তিন রঙের শেডে ভারতে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোন। 

স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নেওয়া যাক

  • ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট যুক্ত এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ বেসড One UI 5- এর সাহায্যে। 
  • এখানে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের আরও একটি শুটার রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্টের সাপোর্ট। এছাড়াও ইউজারের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।  
  • স্যামসাং সংস্থার দাবি এই ফোনের ব্যাটারিতে একবার পুরো চার্জ দিলে প্রায় ২১ ঘণ্টা ভিডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে। ফোনের ওজন প্রায় ২০০ গ্রাম। 

আরও পড়ুন- ভারতে লাভা ব্লেজ কার্ভ ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget