এক্সপ্লোর

Samsung Galaxy Smartphone: নতুন ভ্যারিয়েন্টে ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোন, দাম কত হতে পারে?

Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট।

Samsung Galaxy Smartphone: স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি (Samsung Galaxy A34 5G) ফোন ভারতে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ৩৩ ৫জি ফোনের সাকসেসর মডেল দেশে লঞ্চ হয়েছিল স্ট্যান্ডার্ড ৮ জিবি র‍্যাম নিয়ে। শোনা যাচ্ছে, নতুন করে এই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ৬ জিবি র‍্যাম-সহ। খুব তাড়াতাড়ি এই ভ্যারিয়েন্ট লঞ্চ হবে বলে অনুমান। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এবং ফোনের স্টোরেজের পরিমাণ এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর, স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে ২৮,৯৯৯ টাকায়। এই ফোনের দামে ৩০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট থাকতে পারে। এছাড়াও স্যামসাং শপ অ্যাপের ওয়েলকাম ভাউচার (১০০০ টাকার) থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩২,৯৯৯ টাকা। 

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে। সেখানে রয়েছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ এবং One UI 5.1- এর সাহায্যে। 
  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। তার সঙ্গে রয়েছে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। ফোনের স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 

Asus ROG Phone: আসুস সংস্থার নতুন ROG ফোন (Asus ROG Phone) লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হতে চলেছে আসুস ROG ফোন ৭ সিরিজ। আগামী ১৩ এপ্রিল অন্যান্য অনেক দেশের সঙ্গে ভারতেও লঞ্চ হবে এই গেমিং স্মার্টফোন (Gaming Smartphone)। টিপস্টার অভিষেক যাদবের মতে আসুস ROG ফোন ৭ সিরিজে লঞ্চ হতে পারে আসুস ROG ফোন ৭ এবং আসুস ROG ফোন ৭ আল্টিমেট। আসুস ROG ফোন ৬ সিরিজের সাকসেসর হিসেবে এই নতুন গেমিং স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। 

আরও পড়ুন- রাত আড়াইটেয় কর্মীদের মেল! কী লিখলেন এলন মাস্ক?

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget