এক্সপ্লোর

Samsung Galaxy F15 5G: স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকতে পারে?

5G Smartphone: স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর থাকতে পারে। এছাড়াও ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে।

Samsung Galaxy F15 5G: স্যামসাং সংস্থা জানিয়েছে ভারতে লঞ্চ হতে চলেছে তাদের গ্যালাক্সি 'এফ' সিরিজের (Samsung Galaxy Smartphone) নতুন ৫জি ফোন (5G Phone)। এবার লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি (Samsung Galaxy F16 5G)। আগামী ৪ মার্চ ভারতে এই ফোন লঞ্চ হবে। এখানে থাকতে চলেছে একটি বড় sAMOLED ডিসপ্লে। এছাড়াও থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, বড় এবং শক্তিশালী ব্যাটারি। আগামী ৪ মার্চ ভারতীয় সময় দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হবে ভারতে। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এই ই-কমার্স সংস্থার ইতিমধ্যেই স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের জন্য একটি ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে। সেখানে এই ফোনের কিছু ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। অনুমান করা হচ্ছে, এই ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যেই হবে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, লঞ্চের পর স্যামসাংয়ের এই ফোন মোটোরোলা, ইনফিনিক্স, টেকনো, রেডমি, রিয়েলমি, পোকো- এইসব সংস্থার ফোনের সঙ্গে প্রতিযোগিতায় ভালভাবে পাল্লা দেবে। 

এবার দেখে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন

  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর থাকতে পারে। এছাড়াও ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনের চার বছরের জন্য অপারেটিং সফটওয়্যারের আপগ্রেড পাওয়া যাবে। এর সঙ্গে মিলবে পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট।
  • স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লে একটি sAMOLED প্যানেল হতে পারে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনের স্ক্রিন একটি Infinity U ডিসপ্লে হতে পারে। তার উপরে Corning Gorilla Glass প্রোটেকশন থাকতে পারে। 
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। ফোনের রেয়ার এবং ফ্রট ক্যামেরা 1080p ভিডিও শুট করা সম্ভব হবে বলে শোনা গিয়েছে। 
  • ডুয়াল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস এইসব কানেক্টিভিটি থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি ফোনে। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্টে পরিচালিত হতে পারে ফোন। ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে স্যামসাংয়ের এই ফোনে। 

আরও পড়ুন- ভারতে এখন ৮০০০ টাকার কমে কিনতে পারবেন এই ৫ ফোন

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের
Durga Puja 2026: মণ্ডপে মণ্ডপে থিমের চমক, এবছর কেমনভাবে সেজে উঠেছে সুরুচি সঙ্ঘ আর বেহালা নূতন দল?
Supreme Court: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল রাহুল গান্ধীর লিগ্যাল টিমের
Congress Rally: মান্ডি হাউস থেকে সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছে INDI জোটের মিছিল, মোতায়েন পুলিশ বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget