এক্সপ্লোর

Samsung Galaxy Smartphones: ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন কবে লঞ্চ হবে? দাম কত হতে পারে?

Samsung Galaxy F55 5G: স্যামসাং গ্যালাক্সি সি৫৫ ফোন যা চিনে লঞ্চ হয়েছে তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন।

Samsung Galaxy Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন (Samsung galaxy F55 5G)। আগামী ১৭ মে বেলা ১২টায় এই ফোন লঞ্চ হবে দেশে। বলা হচ্ছে, এই ফোন স্যামসাং গ্যালাক্সি সি৫৫ (Samsung galaxy C55) ফোনের রিব্র্যান্ডেড ভার্সান (Rebranded Version) হিসেবে লঞ্চ হতে চলেছে। ভারতে লঞ্চের পর ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার (Flipkart India) ওয়েবসাইট থেকে অনলাইনে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন কেনা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি সি৫৫ ফোন এপ্রিল মাসে চিনে লঞ্চ হয়েছে। যদিও সত্যিই স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি মডেল এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হয়, তাহলে দুই ফোনের ডিজাইন এবং ফিচার ও স্পেসিফিকেশনে অনেক মিল থাকবে। স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে। ফ্লিপকার্ট ছাড়াও এই ফোন কেনা যাবে স্যামসাং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং দেশের নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে। 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের দাম কত হতে পারে 

শোনা যাচ্ছে, এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৬,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৯,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হতে পারে ৩২,৯৯৯ টাকা। ফ্লিপকার্টের ওয়েবসাইটে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনের জন্য একটি ওয়েবপেজ তৈরি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অ্যাপ্রিকট ক্রাশ এবং রেইজিন ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন। ফোনের ব্যাক অর্থাৎ রেয়ার প্যানেলে থাকবে একটি ভেগান লেদার ফিনিশ। 

স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি সি৫৫ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে, এমনটাই শোনা গিয়েছে। তাহলে এই দুই ফোনের ফিচারে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। সেই অনুসারে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED Plus ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর দেখা যাবে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। যদিও এখনও পর্যন্ত স্যামসাং কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে 'অডিও কল বার', কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget