এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে আসছে 'অডিও কল বার', কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা?

WhatsApp Audio Call Bar: Wabetainfo জানিয়েছে প্রথমে লেটেস্ট বিটা ভার্সান এবং অ্যাপের আপডেটেড ভার্সান যাঁরা ব্যবহার করবেন তাঁরা এই ফিচারের সুবিধা পাবেন।

WhatsApp Features: একগুচ্ছ নতুন ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা (WhatsApp Features)। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) ব্যবহার করার ক্ষেত্রে ইউজারদের অভিজ্ঞতা যেন আরও ভাল হয় সেই জন্যই নিত্যনতুন ফিচার লঞ্চ করে সংস্থা। এবার একটি অডিও কল বার (AUdio Call Bar) নিয়ে কাজ করতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ, এমনটাই শোনা গিয়েছে। হোয়াটসঅ্যাপ কল সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়েছে ইউজারদের কাছে। সেই হোয়াটসঅ্যাপ কলের নেভিগেশন উন্নত করার জন্য এই নতুন অডিও কল বার ডিজাইন করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo প্রকাশ্যে এনেছে এই নতুন ফিচারের কথা। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন হোয়াটসঅ্যাপে এই অডিও কল বার চালু হয়ে গেলে অ্যাপের মাধ্যমে আউট গোয়িং কল করার সময় ইউজারদের হাতে নিয়ন্ত্রণ আগের তুলনায় অনেক বেশি থাকবে। অ্যাপাতত হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে সীমিত সংখ্যক বিটা টেস্টারদের ক্ষেত্রে এই ফিচার উপলব্ধ রয়েছে। হোয়াটসঅ্যাপের আইওএস ভার্সানের আপডেটেড মাধ্যমেও এই ফিচার লক্ষ্য করা হয়েছে। 

কীভাবে কাজ করবে হোয়াটসঅ্যাপের অডিও কল বার 

হোয়াটসঅ্যাপ অ্যাপের মধ্যে যদি এই অডিও কল বার চালু হয়ে যায় তাহলে ইউজাররা একসঙ্গে একাধিক কাজ করতে পারবেন। যেমন ধরুন একজন ইউজার একটি হোয়াটস অডিও কলের রয়েছে। সেই সময় অ্যাপের মধ্যে অন্যান্য কাজ করার জন্য ওই ইউজার হোয়াটসঅ্যাপ কলটিকে মিনিমাইজ করতে পারবেন। তার ফলে কোনও অসুবিধা হবে না। কারণ স্ক্রিনে অ্যাপের মধ্যে উপরের দিকে কল বারটি থাকবে। সেখান থেকেই আপনি ফোনকল মিউট করতে পারবেন, কলে ফিরতে পারবেন, ফোন কাটতে পারবেন, এমনকি প্রয়োজনে মিউট করতেও পারবেন। অর্থাৎ আউট গোয়িং কলের উপর নিয়ন্ত্রণ থাকবে ভালভাবে। আর কল স্ক্রিনে না ফিরেও কম সময়ে সহজ কাজ করা যাবে। 

Wabetainfo জানিয়েছে এই ফিচার ধীরে ধীরে সমস্ত ইউজাদের হোয়াটসঅ্যাপ অ্যাপেই পাওয়া যাবে। তবে প্রথমে লেটেস্ট বিটা ভার্সান এবং অ্যাপের আপডেটেড ভার্সান যাঁরা ব্যবহার করবেন তাঁরা এই ফিচারের সুবিধা পাবেন। তারপর বাকিদের মধ্যেও ছড়িয়ে যাবে হোয়াটসঅ্যাপের এই অডিও কল বারের পরিষেবা। শুধু অ্যান্ড্রয়েড নয় আইওএস ভার্সানেও চালু হবে হোয়াটসঅ্যাপের এই কল বার ফিচার। 

আরও পড়ুন- ভিভো ভি৩০ই ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে, দেখে নিন দাম এবং বিভিন্ন অফার 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget