এক্সপ্লোর

5G Phones Under Rs 20,000: ২০ হাজার টাকার কমে কিনতে পারবেন স্যামসাং গ্যালাক্সির এই ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে?

Samsung Galaxy M35 5G: আগামী ২০ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন, স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন কেনা যাবে।

5G Phones Under Rs 20,000: স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন (Samsung Galaxy M35 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে। স্যামসাংয়ের নিজস্ব একটি অক্টা-কোর Exynos 1380 চিপসেটের সাহায্যে এই ফোন পরিচালিত হবে। স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং Dolby Atmos স্পিকার। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ সাপোর্ট পাওয়া যাবে। এছাড়াও রয়েছে স্যামসাংয়ের Knox Security এবং এনএফসি বেসড Tap & Pay ফিচারের সাপোর্ট। এছাড়াও এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি সাপোর্ট রয়েছে। 

ভারতে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনের দাম কত 

এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২১,৪৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৪,২৯৯ টাকা। আগামী ২০ জুলাই থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। ই-কমার্স সংস্থা অ্যামাজন, স্যামসাং ইন্ডিয়া ওয়েবসাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন কেনা যাবে। Daybreak Blue, Moonlight Blue এবং Thunder Grey- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোন। 

স্যামসাং সংস্থা জানিয়েছে তাদের এই ফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। কতদিন এই ছাড় পাওয়া যাবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে সীমিত সময়ের জন্যই থাকছে এই অফার। এছাড়াও সমস্ত ব্যাঙ্কের কার্ডে ক্রেতারা ২০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন। এর পাশাপাশি অ্যামাজন পে ক্যাশব্যাক হিসেবে অতিরিক্ত ১০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। 

স্যামসাং গ্যালাক্সি এম৩৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED Infinity-O ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass Victus+ প্রোটেকশন। 
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। এছাড়াও ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। 

আরও পড়ুন- সিএমএফ ফোন ১- এ দ্বিতীয়বার সেল, কতটা কম দামে কেনা যাবে এই ফোন? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget