এক্সপ্লোর

CMF Phone 1: সিএমএফ ফোন ১- এ দ্বিতীয়বার সেল, কতটা কম দামে কেনা যাবে এই ফোন?

CMF Phone 1 Second Sale: প্রথম দিন বিক্রি শুরুর পর মাত্র তিন ঘণ্টায় এক লক্ষ ফোন বিক্রি হয়েছিল। এবার দ্বিতীয় সেলেও কি রেকর্ড ভাঙা বিক্রি হবে এই ফোনে?

CMF Phone 1: সিএমএফ ফোন ১ (CMF Phone 1 Second Sale), ভারতে লঞ্চের পর থেকে সাড়া জাগিয়েছে এই স্মার্টফোন। নাথিং (Nothing) সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ কোম্পানি এই প্রথম তাদের ফোন লঞ্চ করেছে দেশে। গত ১২ জুলাই প্রথমবারের জন্য এই ফোনের বিক্রি শুরু হয়েছিল। রেকর্ড ভাঙা বিক্রি হয়েছে প্রথম দিনেই। মাত্র তিন ঘণ্টায় এক লক্ষ সিএমএফ ফোন ১ বিক্রি হয়েছিল। এই সাফল্যের পর দ্বিতীয়বার ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে সেল শুরু হয়েছে সিএমএফ ফোন ১- এর। 

ভারতে সিএমএফ ফোন ১- এর দাম এবং ফ্লিপকার্টের অফার 

সিএমএফ ফোন ১ ৫জি মডেলের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এর পাশাপাশি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের দাম ১৭,৯৯৯ টাকা। এই ফোন কেনার সময় নির্দিষ্ট ব্যাঙ্কের কার্ডে ক্রেতারা ১০০০ টাকা ছাড় পাবেন। তার ফলে সিএমএফ ফোন ১ ৫জি মডেলের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্ট কেনা যাবে ১৪,৯৯৯ টাকায়। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশন কেনা যাবে ১৬,৯৯৯ টাকায়। 

কালো, নীল, হাল্কা সবুজ এবং কমলা রঙে লঞ্চ হয়েছে সিএমএফ ফোন ১ মডেল। এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েসাইট থেকে। ফ্লিপকার্ট ছাড়াও সিএমএফ ফোন ১ কেনা যাবে সংস্থার ভারতীয় ওয়েবসাইট এবং রিটেল পার্টনারদের থেকে। 

কী কী ফিচার রয়েছে সিএমএফ ফোন ১ মডেলে 

  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এর সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে।
  • এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Nothing OS 2.6.0- এর সাহায্যে। 
  • এই ৫জি ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
  • এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা যেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • সিএমএফ ফোন ১ - এ রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ৩৩ ওয়াটের ওয়্যারড এবং ৫ ওয়াটের রিভার্স চার্জিং, দু'ধরনের ফিচারের সাপোর্টই রয়েছে।
  • এই ফোনের বিশেষত্ব হল এই ফোনের ব্যাক প্যানেল বা রেয়ার প্যানেলের অংশ খুলে বদলানো যাবে। এখানকার স্মার্টফোনে এই ফিচার দেখা যায় না। নাথিং ফোনের মতো স্বচ্ছ ব্যাক প্যানেল নেই এই ফোনে। 
  • এছাড়াও এই ফোনে বাড়ানো যাবে র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে। দু'বছরের অপারেটিং সফটওয়্যার আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে সিএমএফ ফোন ১ মডেলে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে এবার 'ফেভারিটস', নতুন ফিচারে কী কী সুবিধা পাবেন? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget