এক্সপ্লোর

Smartphones Under Rs 15000: ১৫ হাজারের কমে ৫জি ফোন ! তাও আবার স্যামসাং গ্যালাক্সি মডেল, কী কী ফিচার রয়েছে ?

Samsung Galaxy M17 5G: ১৩ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কেনা যাবে এই ফোন।

Smartphones Under Rs 15000: স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের নতুন ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। স্যামসাং গ্যালাক্সি এম১৭ - এই ৫জি ফোন লঞ্চ হয়েছে দেশে। স্যামসাংয়ের অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। দুটো রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যার সঙ্গে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে ৫ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোন। 

স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনের দাম 

এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৪৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট রয়েছে যার দাম ১৫,৪৯৯ টাকা। ১৩ অক্টোবর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও কেনা যাবে এই ফোন। মুনলাইট সিলভার এবং স্যাফায়ার ব্ল্যাক- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোন। 

স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে 

  • স্যামসাং গ্যালাক্সি এম১৭ ৫জি ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্টও পাওয়া যাবে এই ফোনে। এছাড়াও রয়েছে ৬.৭ ইঞ্চির Super AMOLED ডিসপ্লে যেখানে পাওয়া যাবে full-HD+ রেজোলিউশন। এর উপরে রয়েছে Corning Gorilla Glass Victus প্রোটেকশন লেয়ার। 
  • স্যামসাংয়ের Exynos 1330 চিপসেট রয়েছে এই ফোনে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনের অনবোর্ড স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। এই ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর পাবেন ইউজাররা। 
  • এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো এবং সহজে নষ্ট হবে না। ৫০০০ এমএএইচের ব্যাটারি ও ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন এই ফোনে। USB Type-C পোর্টের সাহায্যে ফোনে চার্জ দেওয়া যাবে। ফোনের ওজন প্রায় ১৯২ গ্রাম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget