এক্সপ্লোর

Smartphones Under Rs 20000: বছরশেষে ফোন কেনার পরিকল্পনা রয়েছে? কম বাজেটেই মিলবে এই ৫জি ফোন

5G Phones Under Rs 20000: লাভা ব্লেজ ডুও ৫জি ফোনে একটি ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২৫ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে।

Smartphones Under Rs 20000: লাভা ব্লেজ ডুও ৫জি ফোন (Lava Blaze Duo 5G) সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের বিশেষত্ব হল রেয়ার অর্থাৎ ব্যাক প্যানেলে একটি সেকেন্ডারি ডিসপ্লে (Secondary Display) রয়েছে। সাধারণত স্মার্টফোনে একটাই ডিসপ্লে থাকে। ফোল্ডেবল কিংবা ফ্লিপ ফোন হলে অবশ্য আলাদা কথা। সেখানে ইনার এবং আউটার ডিসপ্লে থাকে। তবে এমনিতে স্মার্টফোন একটিই স্ক্রিন লক্ষ্য করা যায়। কিন্তু লাভা সংস্থার নতুন এই ফোনে রয়েছে দুটো ডিসপ্লে। এর আগে অক্টোবর মাসে লাভা অগ্নি ৩ ফোনেও এই ধরনের সেকেন্ডারি ডিসপ্লে ছিল ফোনের ব্যাক প্যানেলে। 

লাভা ব্লেজ ডুও ৫জি ফোনে একটি ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০২৫ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। ইউজাররা এই ফোনে ৬.৬৭ ইঞ্চির একটি প্রাইমারি AMOLED ডিসপ্লে পাবেন। অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাপোর্ট রয়েছে লাভা ব্লেজ ডুও ৫জি ফোনে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে সেলফি তোলার জন্য। এই ক্যামেরা সেনসরের ভিডিও সাপোর্টও রয়েছে। 

ভারতে লাভা ব্লেজ ডুও ৫জি ফোনের দাম কত, কোথা থেকে কী কী রঙে কিনতে পারবেন, দেখে নিন 

লাভা সংস্থার এই ৫জি ফোনের বেস মডেল যা ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ১৮,৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত একটি ভ্যারিয়েন্টও রয়েছে এই ফোনের, যার দাম ২০,৪৯৯ টাকা। আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে লাভা ব্লেজ ডুও ৫জি ফোনের বিক্রি। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে খুবই কম দামে কেনা যাবে এই ফোনে। ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৭,৯৯৯ টাকা। আর্কটিক হোয়াইট এবং সেলেস্টিয়াল ব্লু- এই দুই রঙে লাভা ব্লেজ ডুও ৫জি ফোন লঞ্চ হয়েছে দেশে। 

এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট কিংবা ক্রেডিট কার্ডে লাভা ব্লেজ ডুও ৫জি ফোন কেনা হলে ২০ থেকে ২২ ডিসেম্বরের মধ্যে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। আর রেয়ার প্যানেলের স্ক্রিনের আয়তন ১.৫৮ ইঞ্চি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget