এক্সপ্লোর

Social Media: ফেসবুক, ইউটিউব, এক্স সব বন্ধ ! সম্পূর্ণ নিষিদ্ধ হচ্ছে সমাজমাধ্যম অ্যাপগুলি; কোথায় ?

Social Media Block: ফেসবুক, এক্স ও ইউটিউব সহ আরও ২৩টি সমাজমাধ্যম নিষিদ্ধ করা হচ্ছে এখানে। ব্যবহার করতে পারবেন না নাগরিকরা। সিদ্ধান্ত জানিয়েছে সরকার।

Social Media App: ফেসবুক, ইউটিউব, এক্স সমস্ত বন্ধ হয়ে যাবে এবার ! সমস্ত সমাজমাধ্যম অ্যাপ নিষিদ্ধ এখানে। বৃহস্পতিবার নেপাল সরকার জানিয়েছে যে তারা ফেসবুক, এক্স ও ইউটিউব সহ বেশিরভাগ সমাজমাধ্যম প্ল্যাটফর্ম (Social Media App) ব্লক করছে কারণ সংস্থাগুলি সরকারের সঙ্গে নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নিয়ম মেনে চলতে ব্যর্থ হয়েছে। নেপালের যোগাযোগ ও তথ্য সম্প্রচার মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেছেন যে নেপালে ব্যাপকভাবে ব্যবহৃত প্রায় দুই ডজন সোশ্যাল নেটওয়ার্ক প্ল্যাটফর্মকে বারবার (Social Media Banned) নোটিশ দেওয়া হয়েছে যাতে তারা তাদের সংস্থাগুলিকে দেশে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করতে পারে। কিন্তু তা ঘটেনি, ফলে সেগুলিকে অবিলম্বে ব্লক করা হবে।

টিকটক, ভাইবার এবং আরও তিনটি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম নেপালে কাজ করার অনুমতি পাবে কারণ তারা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত। নেপাল সরকার এই সংস্থাগুলিকে দেশে একটি যোগাযোগ অফিস বা পয়েন্ট  নিয়োগ করতে বলে আসছে। তারা সংসদে একটি বিল এনেছে যার লক্ষ্য হল সামাজিক প্ল্যাটফর্মগুলি সঠিকভাবে পরিচালিত, দায়িত্বশীল এবং সক্রিয়তা নিশ্চিত করা।

এই বিল এখনও সংসদে সম্পূর্ণ সহমত বা অনুমোদন পায়নি, তবু ইতিমধ্যেই অনেকেই এই বিলকে অনলাইনে প্রতিবাদ জানানোর সময় বিরোধীদের উপর করাল আঘাত ও শাস্তি হানার হাতিয়ার হিসেবে দেখছেন। আর তাই এই আইন ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে। অধিকার গোষ্ঠীগুলি এটিকে মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার ও নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘনের জন্য সরকারের প্রচেষ্টা বলে অভিহিত করেছে।

আধিকারিকরা বলেছেন যে সমাজমাধ্যম পর্যবেক্ষণের জন্য আইন আনা প্রয়োজন আর ব্যবহারকারী ও অপারেটর উভয়ই এই প্ল্যাটফর্মগুলিতে কী শেয়ার করছেন এবং কী প্রকাশিত হচ্ছে বা বলা হচ্ছে তার জন্য দায়ী ও জবাবদিহিতা নিশ্চিত করা উচিত।

শুধু ফেসবুক, ইউটিউব, এক্স নয়, আরও ২৩টি সমাজমাধ্যম অ্যাপ নিষিদ্ধ হচ্ছে নেপালে। লিঙ্কডইন, রেডিট, স্ন্যাপচ্যাটও এবার বন্ধ হতে চলেছে। কিছুদিন আগেই সুপ্রিম কোর্টে একটি মামলা চলাকালীন একটি রায় ঘোষণা করেছিল শীর্ষ আদালত যে দেশীয় ও বৈদেশিক সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলিকে দেশে পরিচালনার আগে তাদের আধিকারিকদের কাছে নিবন্ধিত হতে হবে। অবাঞ্ছিত কনটেন্ট ছড়িয়ে পড়া এড়াতেই এই পদক্ষেপ। ২০২০ সাল থেকে সুপ্রিম কোর্টে প্রচুর মামলা দায়ের হয়েছে যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই নেপালে ছড়িয়ে থাকা অনিবন্ধীত প্ল্যাটফর্মে বিজ্ঞাপন ও কন্টেন্টের প্রচার চলছে তার বিরোধিতা করা হয়েছে।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget