এক্সপ্লোর

VPN Service: ভিপিএন আসলে কী? ডিভাইসে এই পরিষেবা চালু থাকলে কী কী সুবিধা পাবেন?

Virtual Private Network: ডিভাইসে ভিপিএন চালু থাকার অর্থ হল বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে নিরাপদে আপনি ব্রাউজিং করতে পারবেন। কোনওভাবেই ইউজাএর নিরাপত্তা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকে না।

VPN Service: ভিপিএন (VPN) অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (Virtual Private Network) আজকাল অনেকেই ফোনে, ডেস্কটপে বা ল্যাপটপে ব্যবহার করে থাকেন। এই ভিপিএন- এর মাধ্যমে একাধিক সুবিধা পান ব্যবহারকারীরা। বিশেষ করে সুরক্ষিত থাকে ইউজারদের ডিভাইস এবং সেখানে সংরক্ষিত ডেটা। ভিপিএন হল এমন একটি পরিষেবা যা আপনার ডিভাইসে চালু থাকলে নিরাপদে ইন্টারনেট সার্ভিস পাওয়া যাবে। ভিপিএন- এর মাধ্যমে সুরক্ষিত, নিরাপদ এবং এনক্রিপটেড অনলাইন নেটওয়ার্ক পরিষেবা পাবেন ইন্টারনেট ইউজাররা। 

একনজরে দেখে নেওয়া যাক আপনার ডিভাইসে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করলে কী কী সুবিধা পাবেন আপনি

পাবলিক ওয়াই-ফাইয়ের ক্ষেত্রে সুরক্ষা এবং নিরাপত্তা- আপনার ডিভাইসে যদি ভিপিএন পরিষেবা চালু থাকলে তাহলে পাবলিক ওয়াই-ফাই সিস্টেম ব্যবহার করলেও কেউ আপনার ডিভাইস ট্র্যাক করতে পারবে না। অর্থাৎ ইউজাররা হ্যাকার বা স্ক্যামারদের নজরদারি এড়াতে পারবেন। ভিপিএন সুরক্ষিত রাখবে আপনার, ডিভাইস, সেখানে থাকা ডেটা বা তথ্য এবং অন্য কেউ আপনার ব্রাউজিংয়ের ব্যাপারে নজরদারিতে চালাতে চাইলে সেখানেও বাধা দেওয়া হবে।

এনক্রিপটেড ডেটা- আপনার ডিভাইসে ভিপিএন সার্ভিস চালু থাকলে ওই ডিভাইসের সমস্ত ডেটা এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে। এর ফলে সাইবার প্রতারণার ঝুঁকি কমবে। হ্যাকাররা আপনার ডিভাইস থেকে দূরে থাকবে, সহজে আপনার ডিভাইসের অ্যাকসেস বা নাগাল পাবে না হ্যাকাররা।

পরিবর্তন হবে আইপি অ্যাড্রেস- যখন আপনি ভিপিএন পরিষেবার মাধ্যমে ইন্টারনেট ব্রাউজিং করবেন, তখন কোনওভাবেই আপনার লোকেশন অর্থাৎ কোথায় আপনি রয়েছেন তা ট্র্যাক করা যাবে না। ফলে হ্যাকাররা আপনার ডিভাইসের কোনওভাবেই নাগাল পাবে না। মূলত ভিপিএন চালু থাকলে ইউজারের আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বারবার পরিবর্তন হয়। তাই ইউজারদের ট্র্যাক করা যায় না এবং তাদের গোপনীয়তা বজায় থাকে। 

নিরাপদে ব্রাউজিং- ডিভাইসে ভিপিএন চালু থাকার অর্থ হল বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে নিরাপদে আপনি ব্রাউজিং করতে পারবেন। কোনওভাবেই ইউজাএর নিরাপত্তা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকে না। ডিভাইসে সঞ্চিত ইউজারদের তথ্য বা ডেটা ফাঁস হওয়ার ভয় থাকে না ভিপিএন পরিষেবা চালু থাকলে। 

ব্লক কনটেন্টের অ্যাকসেস- ডিভাইসে ভিপিএন ব্যবহার করলে ইউজার জিও ব্লকিং, সোশ্যাল মিডিয়া ব্লক- এইসব সমস্যা এড়াতে পারেন। ভিপিএন সার্ভারে ইন্টারনেট সার্ফিং করলে ব্লক কনটেন্টের অ্যাকসেসও পাওয়া সম্ভব। ভারতে পাবজি নিষিদ্ধ হওয়ার পরেও অনেকেই এই ভিপিএন সার্ভিস ব্যবহার করে দিব্যি ভিডিও গেম খেলা চালু রেখেছিলেন। 

 আরও পড়ুন- বুদ্ধিতে মানুষের সঙ্গে পাল্লা দেবে এই পাঁচ প্রাণী, কারা রয়েছে তালিকায়?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget