এক্সপ্লোর

Tecno Phone: ভারতে আসছে Tecno Camon 19 Pro Mondrian Edition, এই ফোনে থাকতে চলেছে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল

Tecno Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার নতুন স্মার্টফোন Tecno Camon 19 Pro Mondrian Edition। কী কী ফিচার থাকতে পারে, দেখে নিন।

Tecno Phone: টেকনো সংস্থা ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। শোনা গিয়েছে, এবার লঞ্চ হবে Tecno Camon 19 Pro Mondrian Edition। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। Tecno Camon 19 সিরিজের এই ফোনে থাকতে পারে একটি কালার চেঞ্জিং বা রঙ পরিবর্তন করবে এমন রেয়ার বা ব্যাক প্যানেল। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে থাকতে পারে একটি ৬৪ মেগাপিক্সেলের RGBW+ (G+P) সেনসর।

অ্যামাজনের ওয়েবসাইটে Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে। তবে সেখানে ফোন লঞ্চের নির্দিষ্ট তারিখ বা সময় দেওয়া হয়নি। শোনা যাচ্ছে, Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনের ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হয়ে সাদা, গোলাপি এবং নীল এই রঙগুলি দেখা যেতে পারে। টেকনো সংস্থার Polychromatic Photoisomer Technology এই ফোনের ব্যাক প্যানেলের রঙ পরিবর্তনের ক্ষেত্রে কাজ করবে। সূর্যের আলোর সংস্পর্শে এলে Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনের ব্যাক প্যানেলের রঙ পরিবর্তন হবে।

Tecno Camon 19 Pro Mondrian Edition ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে থাকতে পারে একটি ৬.৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
  • এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের RGBW+ (G+P) সেনসরে থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট সেনসর।
  • টেকনো সংস্থার আসন্ন ফোনে ১৩ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

Tecno Camon 19 Pro 5G ফোনের ফিচার ও স্পেসিফিকেশনের সঙ্গে Tecno Camon 19 Pro Mandorian Edition ফোনের অনেক মিল থাকতে পারে বলেও শোনাও গিয়েছে।

Tecno Camon Pro 5G

চলতি বছর অগস্ট মাসে ভারতে লঞ্চ হয়েছিল Tecno Camon Pro 5G এই ফোন। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ২১,৯৯৯ টাকা। Cedar Green এবং Eco Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন।

আরও পড়ুন- ভিভো ওয়াই২২ দ্রুত লঞ্চ হতে পারে ভারতে, কেনার সময় পেতে পারেন ১০০০ টাকা ক্যাশব্যাক অফার

সেরা শিরোনাম

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে

ভিডিও

Arnab Cyclone News | দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস
Haldiram Raid | ভিআইপি রোডের ওপর হলদিরাম প্রভুজির রেস্টুরেন্টে অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
Cyclone Arnab News | ঘূর্ণিঝড় থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'
Haldiram Raid: রেস্টুরেন্টের ভিতরে খাবার তৈরির জায়গা অপরিচ্ছন্ন, অভিযান খাদ্য সুরক্ষা দফতরের
TMC News: পুরভোটের আগে কুণাল ঘোষ-সন্দীপন সাহার দীর্ঘ কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget