এক্সপ্লোর

Tecno Spark 9T: ভারতে দ্রুত লঞ্চ হতে পারে টেকনো স্পার্ক ৯টি, দেখে নিন ফোনের সম্ভাব্য ফিচার-স্পেসিফিকেশন

Tecno Spark 9T India Launch: ভারতে লঞ্চের পর অ্যামাজন থেকে কেনা যাবে টেকনো স্পার্ক ৯টি ফোন।

Tecno Smartphone: টেকনো স্পার্ক ৯টি (Tecno Spark 9T) ভারতে লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার জেরেই অনুমান করা হচ্ছে যে টেকনো স্পার্ক ৯টি ফোন দ্রুত দেশে লঞ্চ হবে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে টেকনো স্পার্ক ৯টি ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন ও ফিচার (Specifications and Features) ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই ফোনে থাকবে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে। তার উপর থাকবে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন। সেখানে সেট করা থাকবে সেলফি ক্যামেরা সেনসর। ফোন লক এবং আনলক করার জন্য টেকনো স্পার্ক ৯টি মডেলে থাকতে চলেছে একটি সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

ভারতে টেকনো স্পার্ক ৯টি ফোনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। টেকনো সংস্থা বা ই-কমার্স সংস্থা অ্যামাজন, কারও তরফেই এই ফোনের দাম ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, নাইজিরিয়াতে চলতি বছর জুন মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। অনুমান, দামের নিরিখে ভারতীয় ভ্যারিয়েন্টের সঙ্গে নাইজিরিয়ায় লঞ্চ হওয়া ফোনের মিল থাকবে। ফোনের রঙের ক্ষেত্রেও মিল থাকতে পারে। তবে নির্দিষ্ট ভাবে এই প্রসঙ্গে কিছু জানা যায়নি।

টেকনো স্পার্ক ৯টি ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম যুক্ত থাকতে পারে। এই ফোনে ৩ জিবি এক্সপ্যান্ডেবল র‍্যামও থাকার সম্ভাবনা রয়েছে।
  • এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে এলইডি ফ্ল্যাশ।
  • এই ফোনে ৫০০০ এমএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এক ঘণ্টারও কমে ফোনে ৫০ শতাংশ চার্জ হতে পারে বলে দাবি করেছে টেকনো সংস্থা।

আরও পড়ুন- লঞ্চের আগে প্রকাশ্যে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ এবং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনের সম্ভাব্য দাম

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget