boAt Soundbars : বোটের রয়েছে সেরা ৩টি ডুয়াল সাবউফার সাউন্ডবার, এখানে রইল বৈশিষ্ট্য়, দাম আরও অনেক কিছু
boAt Soundbars : মূলত, যারা টেলিভিশন অডিও আউটপুট আরও ভাল পেতে চান, তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে কোম্পানি।

হোম থিয়েটার সেটআপের জটিল প্রযুক্তি পরিবেশ থেকে মুক্তি দিতে বোটের রয়েছে তিনটি সাবউফার সাউন্ডবার। কোম্পানির আভান্তে বার প্রাইম রেঞ্জে এই সাউন্ডবারগুলি দিচ্ছে বোট। মূলত, যারা টেলিভিশন অডিও আউটপুট আরও ভাল পেতে চান, তাদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে কোম্পানি। এর মধ্যে Aavante Bar Prime B450, Aavante Bar Prime DA600 ও Aavante Bar Prime Thunder-D সবেতেই পাবেন ডুয়াল সাবউফার ফিচার। সঙ্গে থাকছে ৫.২ চ্যানেল অডিও, রেয়ার স্যাটেলাইট স্পিকার। তবে এদের সবার বৈশিষ্ট্য বা ফিচার এক নয়। এখানে সাউন্ডবারের বৈশিষ্ট্য, সাউন্ড সংক্রান্ত ফিচার ও সামগ্রিক সেটআপের তুলনামূলক আলোচনা করা হল ।
Aavante Bar Prime B450 মূলত ৪৫০ ওয়াট আউটপুটের ওপর ফোকাস করে
Aavante Bar Prime B450 সাউন্ড বারকে রেট করা হয় 450 ওয়াট RMS-এ। এতে আপনি পাবেন ৫.২ চ্যানেলের সুবিধা। এই অডিও সিস্টেমে থাকছে ডুয়াল সাব উফার ছাড়াও দুটি রেয়ার স্যাটেলাইট স্পিকার। এরফলে আপনি অনেকটা জায়গা জুড়ে সিনেমা, টেলিভিশনের অনুষ্ঠান ও গান শোনার পরিবেশ পাবেন।
কম ফ্রিকোয়েন্সতে আরও ভাল সাউন্ড শোনার অনুভূতি দেওয়ার জন্য ডুয়াল সাব উফারের সুবিধা দেওয়া হয়েছে এই মডেলে। পাশাপাশি পিছনের স্পিকারগুলি 'সারাউন্ড সাউন্ড এফেক্ট' -এর জন্য রয়েছে আলাদা চ্যানেলের সুবিধা যারা টেলিভিশনের স্ট্যান্ডার্ড স্টিরিও আউটপুটের থেকে বেশি কিছু চান, তাদের ক্ষেত্রে এটি একটি ভাল কনফিগারেশন।
কানেক্টিভিটির ক্ষেত্রে B450 মডেলটি ৫.৪ ব্লুটুথের পাশাপাশি HDMI ARC, Optical, AUX ও USB ইনপুট সাপোর্ট করে। এরফলে ব্যবহারকারীরা টেলিভিশন, স্মার্টফোন, ল্যাপটপ ছাড়াও অন্যান্য ডিভাইসে এটি কানেক্ট করতে পারেন।

DA600 মডেলে রয়েছে ৬০০ ওয়াট পর্যন্ত আউটপুট ক্ষমতা, সঙ্গে পাবেন Dolby Atmos
Aavante Bar Prime DA600 আরও বেশি ক্ষমতা সম্পন্ন আউটপুট দিয়ে থাকে । এখানে আপনি পাবেন বোট ৬০০ ওয়াট সিগনেচার সাউন্ডের প্রতিশ্রুতি। B450 মডেলের মতোই এতে পাবেন ডুয়াল সাবউফার-সহ ৫.২-চ্যানেল সেটআপের সঙ্গে পিছনের স্যাটেলাইট স্পিকার।
এখানে সবথেকে বড় পার্থক্য গড়ে দেয় Dolby Atmos সাপোর্ট। এই প্রযুক্তি ব্য়বহারকারীকে আরও উচ্চ মানসম্পন্ন সাউন্ড কোয়ালিটি দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। যারা প্রতিদিন সিনেমা ও স্ট্রিমিং দেখে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে এই ফিচার আগের মডেলটি থেকে একে আলাদা করে তোলে।
DA600 সাউন্ডবার ও সাব উফারের মধ্য়ে তারের মাধ্যমে যোগাযোগ গড়ে দেয়। রেয়ার বা পিছনের সাউন্ড বার ও মেন সাব উফারের সঙ্গেও একইভাবে কানেক্ট করে এই মডেল। এই মডেলের কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে Bluetooth 5.3, HDMI eARC, USB, AUX ছাড়াও অপটিকালের সুবিধা।
Thunder-D ডলবি অডিও এনেছে ৬০০ ওয়াটের মডেলে
Thunder-D-তে আপনি পাবেন ৫.২৫ ইঞ্চির সাব উফার ড্রাইভার। এর মেন সাউন্ডবার ফিচারের মধ্যে রয়েছে ৪টি ২ ইঞ্চির ড্রাইভার। এখানে প্রতিটি রেয়ার স্যাটেলাইট স্পিকারে ১.৫ ই়ঞ্চির ড্রাইভার বসানো রয়েছে। এখানেও আপনি পাবেন Bluetooth 5.3, HDMI ARC, USB, AUX ও অপটিক্য়ালের সুবিধা। DA600-এর মতোই, এতে সাবউফার, রেয়ার স্যাটেলাইট স্পিকারগুলি মূল সাউন্ডবারের সঙ্গে তারের মাধ্যমে যুক্ত থাকে। Thunder-D-এর সঙ্গে মুভি, নিউজ ও মিউজিক ইকিউ (EQ) মোড ও একটি রিমোটও দেওয়া রয়েছে। এর ডিজাইনে রয়েছে স্লিক প্রোফাইল ও প্রিমিয়াম ফিনিশ, যা টেলিভিশনের সেটআপের সঙ্গে চমৎকারভাবে মানিয়ে যায়।
ডুয়াল সাবউফার ও রেয়ার স্পিকার এখানে কমন ফিচার
এখানে আপনি উভয় মডেলেই অডিও কনফিগারেশনের অংশ হিসেবে দুটি সাবউফার পাবেন। DA600-এর স্পেসিফিকেশনে কাঠের এনক্লোজার ও সাইড-ফায়ারিং ডিজাইনের দুটি ৫.২৫-ইঞ্চি সাবউফার ড্রাইভার দেওয়া হয়েছে।
DA600-এ সামনের দিকে তিনটি ড্রাইভার রয়েছে, যার মধ্যে দুটি ২-ইঞ্চির ড্রাইভার বাম ও ডান দিকে ও দুটি ২-ইঞ্চির ড্রাইভার মাঝখানে থাকছে। এর পিছনের স্যাটেলাইট স্পিকারগুলির ডান ও বাম উভয় চ্যানেলেই ২-ইঞ্চির ড্রাইভার ব্যবহার করা হয়েছে।
এখানে দুটি সাউন্ডবারই ৫.২-চ্যানেলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে তারযুক্ত সাবউফার ও পিছনের স্পিকারগুলি হোম থিয়েটার সেটআপের অংশ হিসেবে কাজ করে। আলাদাভাবে পিছনের স্যাটেলাইট স্পিকার থাকায় ক্রেতাদের বসার বা দেখার জায়গার চারপাশে অতিরিক্ত স্পিকার বসানোর জায়গার বিষয়টি বিবেচনায় রাখতে হবে।
মডেলগুলির সাউন্ড মোড ও কন্ট্রোল ফিচার
বোটের DA600 মডেলে এন্টারটেইনমেন্টের জন্য কোম্পানি দিয়েছে তিনটি ইকুলাইজার মোড। এতে রয়েছে- মুভি, নিউজ ও মিউজিক মোড। এই মোডগুলি আপনাকে রানিং কনটেন্টের ধরন অনুযায়ী সাউন্ড প্রোফাইল বা শব্দের ধরন পরিবর্তন করার সুযোগ দিচ্ছে।
এখানে সাউন্ডবার সেটিংস কন্ট্রোলর জন্য আপনি পাবেন একটি ফুল রিপোর্ট। বোটের এই প্রোডাক্টের ডিজাইন অত্যন্ত আকর্ষণীয়। দেখলেই বুঝতে পারবেন এর ফিনিশিং অত্যন্ত প্রিমিয়াম রেখেছে কোম্পানি। যারফলে আজকালকার আধুনিক টেলিভিশন সেটআপের সঙ্গে দারুণ মানানসই এই সাউন্ডবার।
পশাপাশি বোটের B450 মডেলটিতে পাবেন ৪৫০ ওয়াটের আউটপুট। এই মডেলে ৫.২-চ্যানেল কনফিগারেশন, ডুয়াল সাব-উফার ও রেয়ার স্যাটেলাইট স্পিকারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে কোম্পানি। এছাড়া, এতে ব্লুটুথ ৫.৪ সাপোর্ট রয়েছে, যা DA600-এর ব্লুটুথ সংস্করণের তুলনায় বেশি আধুনিক।
সাউন্ডবার তিনটির মধ্যে তুলনা
এই তিনটি মডেলেই বেশ কিছু মিল রয়েছে। ডুয়াল সাবউফার, ৫.২-চ্যানেল অডিও ও আলাদা রেয়ার স্যাটেলাইট স্পিকার। তবে এদের আউটপুট ও অডিওর বিভিন্ন বৈশিষ্ট্য এদের একে অপরের থেকে আলাদা করে তোলে।
B450 মডেলটির আউটপুট ক্ষমতা ৪৫০ ওয়াট (RMS) ও এটি ব্লুটুথ ৫.৪ ও HDMI ARC সাপোর্ট করে। অন্যদিকে, DA600 ও Thunder-D উভয় মডেলেরই আউটপুট ক্ষমতা ৬০০ ওয়াট ও এগুলিতে ব্লুটুথ ৫.৩ প্রযুক্তি রয়েছে।
DA600 মডেলটি ডলবি অ্যাটমস (Dolby Atmos) ও HDMI eARC সুবিধার কারণে অন্যদের চেয়ে আলাদা। অন্যদিকে, Thunder-D মডেলে ডলবি অডিও (Dolby Audio) এবং HDMI ARC ব্যবহার করা হয়েছে। এগুলির ড্রাইভার কনফিগারেশনেও পার্থক্য রয়েছে। Thunder-D-এর মূল সাউন্ডবারে চারটি ২-ইঞ্চির ড্রাইভার এবং রেয়ার স্যাটেলাইট স্পিকারগুলিতে ১.৫-ইঞ্চির ড্রাইভার ব্যবহার করা হয়েছে।
বোটের এই তিনটি সাউন্ডবারের মধ্য়ে তুলনা করার ক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। এখানে আপনি দেখবেন B450 মডেলে ৪৫০ ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে। সেখানে আপনি DA600 ও Thunder-D মডেলে পাওয়া যায় ৬০০ ওয়াটের আউটপুট। এর মধ্যে ৬০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন মডেল দুটির মধ্যে DA600-তে ডলবি অ্য়াটমস ও HDMI eARC-এর সুবিধা পাবেন, যেখানে Thunder-D মডেলে রয়েছে ডলবি অডিও ও HDMI ARC সুবিধা।
দাম কত, কোথায় পাবেন ?
Aavante Bar Prime B450-এর দাম ১১,৯৯৯ টাকা রাখা হয়েছে। এটি বোটের ওয়েবসাইট ও অ্যামাজনে পাওয়া যাচ্ছে।
Aavante Bar Prime DA600 মডেলের দাম রাখা হয়েছে ১৬,৯৯৯ টাকা। এই মডেল ফ্লিপকার্ট ও বোটের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যচ্ছে।
Aavante Bar Prime Thunder-D মডেল আপনি পাবেন ১০,৯৯৯ টাকা থেকে শুরু করে ১১,৯৯৯ টাকার মধ্য়ে। আপনি এটি বাড়ির কাছের রিটেল স্টোর বা খুচরো দোকানে পাবেন।
এই ক্ষেত্রে কোন বোট সাউন্ডবারটি আপনার নেওয়া উচিত ?
মনে রাখবেন, কোম্পানি এই তিনটি সাউন্ডবারই আলাদা-আলাদা চাহিদা পূরণের জন্য তৈরি করেছে। এর মধ্য়ে B450 মডেল হল সবার জন্য একটি সাশ্রয়ী বিকল্প। যাতে আপনি পাবেন ৪৫০ ওয়াট RMS আউটপুট ছাড়াও ডুয়াল সাবউফার ডুয়াল সাবউফার, রেয়ার স্যাটেলাইট স্পিকার ও নানা ধরনের কানেক্টিভিটির সুবিধা।
DA600 মডেলটিতে কোম্পানি ৬০০ ওয়াটের সুবিধা দিয়েছে। এতে পাবেন আরও উন্নত অনেক ফিচার। আপনি এই মডেলে ডুয়াল সাবউফার ও রেয়ার স্পিকারের পাশাপাশি ডলবি অ্যাটমস ও HDMI eARC-এর সুবিধা পাবেন। পাশাপাশি ব্যবহারকারী Thunder-D মডেলেও ৬০০ ওয়াট আউটপুট ছাড়াও এই একই ধরনের ৫.২-চ্যানেল কনফিগারেশন পাবেন। এই মডলে বোট ডলবি অডিও ও HDMI ARC টেকনোলজি ব্যবহার করেছে।
তবে এইসব দেখার পর আপনি শেষে কোন মডেলটি বেছে নেবেন, তা পুরোপুরি নির্ভর করবে আপনার কাছে কোন বৈশিষ্ট্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার ওপর। এই ক্ষেত্রে সব মডেলগুলির মধ্যে তুলনা করার সময়, আপনাদের টেলিভিশন সাপোর্টেড অডিও ফরম্যাট, রেয়ার বা পিছনের স্পিকার ও সাবউফারের জন্য প্রয়োজনীয় জায়গা, কানেক্টিভিটির চাহিদা ও নিজেদের বাজেটের বিষয়ে বিবেচনা করা উচিত।
(মনে রাখবেন : এটি একটি স্পনসরড বা বিজ্ঞাপন-ভিত্তিক আর্টিকেল। ABP Network Pvt. Ltd. অথবা ABP Live কোনওভাবেই এই প্রতিবেদনের বিষয়বস্তু অথবা এতে প্রকাশিত মতামতকে সমর্থন বা অনুমোদন করে না। এই ক্ষেত্রে পাঠকদের নিজস্ব বিচার-বিবেচনা প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে।)





















