এক্সপ্লোর

Vivo Phones: ভারতে আসছে ভিভো ভি৬০ ৫জি ফোন, কবে লঞ্চ? কেনার আগেই জেনে নিন খুঁটিনাটি ফিচার

Vivo V60 5G:

Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো 'ভি' সিরিজের নতুন ফোন। এটি একটি ৫জি মডেল হতে চলেছে। এবার দেশে লঞ্চ হবে ভিভো ভি৬০ ৫জি ফোন। আগামী ১২ অগস্ট দুপুর ১২টায় এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। তিনটি রঙে ভিভো 'ভি' সিরিজের নতুন ৫জি ফোন দেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছে। আনুষ্ঠানিক লঞ্চের আগেই ভিভো ভি৬০ ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের একাধিক ফিচার, স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে জানা গিয়েছে। একাধিক AI ফিচার থাকবে এই ফোনে। সেই তালিকায় গুগল জেমিনি AI ফিচারও রয়েছে। ভিভো ভি৫০ ফোনের সাকসেসর হিসেবে ভিভো ভি৬০ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবছর ফেব্রুয়ারি মাসে ভিভো ভি৫০ ফোন দেশে লঞ্চ হয়েছে। 

কী কী ফিচার থাকার কথা শোনা গিয়েছে এই ফোনে, জেনে নিন 

  • এই ফোনে একটি কোয়াড কার্ভড ডিসপ্লে থাকতে চলেছে। Auspicious Gold, Mist Grey, Moonlit Blue- এই তিন রঙে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৬০ ৫জি ফোনে। এই ফোন পরিচালিত হবে Android 15-based FuntouchOS 15- এর সাহায্যে। 
  • ভিভো ভি৬০ ৫জি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর থাকতে চলেছে। এছাড়াও পাবেন ৬৫০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো ও জলে সহজে নষ্ট হবে না। 
  • এই ফোনে Zeiss ব্র্যান্ডের ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার থাকতে পারে যার সঙ্গে ১০০এক্স জুম সাপোর্ট থাকবে। মাল্টিফোকাল পোর্ট্রেট মোডও থাকতে চলেছে এই ক্যামেরা। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে ভিভো ভি৬০ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকার কথা শোনা গিয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে। 
  • ভিভো ভি৬০ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিভোর আসন্ন ফোনে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা শোনা গিয়েছে। এছাড়াও থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ডুয়াল স্টিরিও স্পিকারও থাকতে পারে এই ফোনে। 
  • গুগল জেমিনি ফিচারের মধ্যে, জেমিনি লাইভ ফিচারের সাপোর্ট থাকতে চলেছে ভিভো ভি৫০ ৫জি ফোনে। এছাড়াও অন্যান্য AI টুলস যেমন AI ক্যাপশন, AI ভয়েস অ্যাসিসট্যান্ট- এইসব ফিচারের সাপোর্ট থাকতে পারে এই ফোনে। 

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget