এক্সপ্লোর

Vivo Smartphones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৩ ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে?

Vivo T3 5G: ভিভো টি৩ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

Vivo Smartphones: ভিভো সংস্থা জানিয়েছে তারা লঞ্চ করতে চলেছে ভিভো টি৩ ৫জি (Vivo T3 5G) ফোন। এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে ভারতের বাজারে যে ভিভোর এই ৫জি (Vivo 5G Phone) ফোন লঞ্চ হবে সেটা নিশ্চিত। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে ভিভো টি৩ ৫জি ফোন কেনা যাবে। দেখে নেওয়া যাক এই ফোনের সম্ভাব্য দাম এবং ফিচার। 

ভিভো টি৩ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে এক্স মাধ্যমে সংস্থার তরফে এই ঘোষণা করা হয়েছে 

  • এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে ভিভো টি৩ ৫জি ফোন লঞ্চ হতে পারে। এই ফোনে থাকতে পারে ভার্চুয়াল র‍্যামের ফিচার। তার সাহায্যে ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। 
  • ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে ভিভো টি৩ ৫জি ফোনে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। 
  • যে টিজার ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে সবুজ রঙে ভিভো টি৩ ৫জি ফোন লঞ্চ হতে পারে।
  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ভিভো টি৩ ৫জি ফোনে। এই ক্যামেরা মডিউল সাজানো থাকতে পারে ফোনের রেয়ার প্যানেলে লম্বালম্বি ভাবে।
  • টিপস্টার সুধাংশু আম্ভোরে দাবি করেছেন, এই ফোনের দাম ২০ হাজার টাকার আশপাশে হবে। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। crystal flake এবং cosmic blue- এই দুই রঙে লঞ্চ হতে পারে ভিভো টি৩ ৫জি ফোন। 
  • ভিভো টি৩ ৫জি ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসপ্লের উপরে হোল পাঞ্চ কাট আউট থাকবে সেখানে সাজানো থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • ভিভো 'টি' সিরিজের আসন্ন ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেনসর থাকতে পারে যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত হতে পারে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের bokeh লেন্স থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 
  • ভিভো টি৩ ৫জি ফোনে ডুয়াল স্টিরিও স্পিকার থাকতে পারে। এটি একটি IP54 রেটিং যুক্ত ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। 

আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে আইকিউওও জেড৯ ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে, দাম কত? 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget