এক্সপ্লোর

Smartphones: ভারতে আসছে ভিভো এবং আইকিউওও- এর দু'টি নতুন ফোন, কোন কোন মডেল লঞ্চ হতে পারে?

Vivo and iQoo Phone: শোনা যাচ্ছে, Vivo T3x and iQoo Z9x, এই দুই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।

Smartphones: ভারতে দু'টি নতুন ফোন লঞ্চের আভাস পাওয়া গিয়েছে। এই তালিকায় রয়েছে ভিভো (Vivo) এবং তার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) সংস্থার ফোন। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটের তালিকায় নাম দেখা গিয়েছে ভিভো টি৩এক্স ৫জি (Vivo T3x 5G) এবং আইকিউওও জেড৯এক্স ৫জি- (iQoo Z9x 5G) এই দুই ফোনের নাম। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে, এই দুই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। তবে ভিভো টি৩ সিরিজ (Vivo T3 Series) এবং আইকিউওও জেড৯ সিরিজের (iQoo Z9 Series) এই দুই ফোন কবে ভারতের বাজারে আসতে চলেছে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, ভিভো টি৩এক্স ৫জি ফোন হয়তো এপ্রিল মাসের শেষের দিকে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে পারে। অন্যদিকে অনুমান কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট নিয়ে লঞ্চ হতে পারে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। এছাড়াও শোনা যাচ্ছে, এই দুই ফোন ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি সাপোর্ট নিয়ে লঞ্চ হতে পারে ভারতে।

আইকিউওও জেড৯এক্স ৫জি 

এই ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগ ৬ জেন ১ চিপসেট। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র‍্যাম। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে। 

ভিভো টি৩এক্স ৫জি 

ভিভোর এই ফোন এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনের সঙ্গে মিল থাকতে চলেছে ভিভো টি২এক্স ৫জি ফোনের। এমনটাই শোনা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো টি২এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবেই লঞ্চ হতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি মডেল। এই ফোনের দাম ভারতে ১২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও আরও একটি ফোন লঞ্চের আভাস দিয়েছে 

আইকিউওও সংস্থা ভারতে আইকিউওও জেড৯ সিরিজের আরও একটি ফোন লঞ্চ করতে পারে। সেই ফোন হতে চলেছে আইকিউওও জেড৯ টার্বো। এই ফোনে একটি OLED ডিসপ্লে থাকতে পারে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যেতে পারে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এক্স জেন ৩ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এই ফোন কবে ভারতে লঞ্চ হবে সেই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও। তবে শোনা গিয়েছে, আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের সঙ্গেই আইকিউওও জেড৯ টার্বো ফোনের ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের দুই ফোন, কোন কোন মডেল আসছে? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget