এক্সপ্লোর

Vivo Phones: অগস্টেই ভারতে আসছে ভিভোর আরও একটি ৫জি ফোন, কোন মডেল লঞ্চ হতে চলেছে?

Vivo T4 Pro 5G: ভিভো টি৩ প্রো ৫জি ফোনের সাকসেসর হিসেবে দেশে আসছে ভিভো টি৪ প্রো ৫জি ফোন। ভিভো টি৪ ৫জি ফোন আগেই লঞ্চ হয়েছে দেশে, ভিভো টি৩ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে।

Vivo Phones: ভারতে আসছে ভিভো টি৪ প্রো ৫জি ফোন। আগামী ২৬ অগস্ট দুপুর ১২টার সময় এই ফোন দেশে লঞ্চ হবে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ফোনের ডিজাইন এবং ফিচার প্রকাশ্যে এসেছে। একটি কোয়াড কার্ভ ডিসপ্লে থাকতে চলেছে ভিভো টি৪ প্রো ৫জি ফোন। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। ভারতে লঞ্চের পর অনলাইনে ভিভো টি৪ প্রো ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। ভিভো টি৪ ৫জি ফোন আগেই লঞ্চ হয়েছে দেশে, ভিভো টি৩ ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে। এবার ভিভো টি৩ প্রো ৫জি ফোনের সাকসেসর হিসেবে দেশে আসছে ভিভো টি৪ প্রো ৫জি ফোন। 

ভারতে ভিভো টি৪ প্রো ৫জি ফোনের দাম কত হতে পারে (সম্ভাব্য) 

এই ফোনের দাম ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে হবে বলেই অনুমান। তবে কোন কোন র‍্যাম, স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হবে এবং তার দাম কত হবে তা নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। ফ্লিপকার্টে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে বলে জানা গিয়েছে যে ভিভো টি৪ প্রো ৫জি ফোন ভারতে অনলাইনে ফ্লিপকার্ট থেকে কেনা যাবে। নীল এবং সোনালি রঙে লঞ্চ হতে পারে ভিভো টি সিরিজের এই ৫জি ফোন। 

ভিভো টি৪ প্রো ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, জেনে নিন 

  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে ৩এক্স জুম সমেত। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি সাজানো থাকবে পিল শেপএর ক্যামেরা মডিউল। উপরে বাঁদিকের কোণে থাকবে ক্যামেরা মডিউল। ক্যামেরা আইল্যান্ডে দুটো ক্যামেরা সেনসর থাকবে। আর তৃতীয় ক্যামেরা এবং রিং- এর মতো Aura Light ফিচার থাকবে এর পাশেই। 
  • ফোনটি ৭.৫৩ মিলিমিটার পুরু হতে পারে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট থাকতে পারে এই ফোনে। এছাড়াও পাবে ৬৫০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। অনেক AI ফিচার থাকতে চলেছে ভিভো টি৪ প্রো ৫জি ফোনে। 

সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৬০ ফোন 

ভিভো ভি৬০ ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেল, যার দাম ৩৮,৯৯৯ টাকা। এই ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪০,৯৯৯ টাকা। ভিভো ভি৬০ ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৫,৯৯৯ টাকা। তিনটি রঙে ভিভো ভি৬০ ফোন লঞ্চ হয়েছে ভারতে। 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget