এক্সপ্লোর

Vivo T4 Ultra: ভারতে আসছে ভিভো টি৪ আলট্রা, ক্যামেরাতেই আসল আকর্ষণ, কেনা যাবে কোথা থেকে?

Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪ আলট্রা ফোন। তবে নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। অনুমান, জুন মাসেই এই ফোন দেশে লঞ্চ হবে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট থেকে।

Vivo T4 Ultra: ভিভো টি৪ আলট্রা ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে জানা গিয়েছে। ভিভো 'টি' সিরিজের এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে ভিভো টি৩ আলট্রা ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এবার তারই সাকসেসর মডেল আসতে চলেছে দেশে। ভিভো টি৪ আলট্রা ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ফোনে ৯০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে বলেও শোনা যাচ্ছে। 

ভিভো টি৪ আলট্রা ফোনের একটি টিজার এক্স মাধ্যমে প্রকাশিত হয়েছে। এক্স মাধ্যমেই এই ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে জানানো হয়েছে। এক্স মাধ্যমের ৬ সেকন্ডের ওই টিজার ভিডিওতে ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন সম্পর্কে জানা গিয়েছে। কালো রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। 'ওভাল' শেপ অর্থাৎ ডিম্বাকৃতির ক্যামেরা মডিউল থাকতে চলেছে ফোনের ব্যাক প্যানেলে। রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে থাকবে একটি Aura রিং ফ্ল্যাশলাইট। 

ভিভো টি৪ আলট্রা ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে একটি পেরিস্কোপিক টেলিফটো ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এই ক্যামেরা সেনসরে ১০০ এক্স পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট থাকবে, এমনটা আন্দাজ করা যাচ্ছে। খুব ভাল করে টিজার দেখলে বোঝা যাবে, রেয়ার ক্যামেরা মডিউলে এই পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং সেখানে ১০০ এক্স জুম সাপোর্ট থাকার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত বিভিন্ন ফিচার এই ফোনে থাকতে চলেছে। ভিভো টি৪ আলট্রা ফোন ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও এই ফোন অনলাইনে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে, এটা স্পষ্ট। কারণ ওই ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে ভিভো 'টি' সিরিজের এই ফোনের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে, ফ্লিপকার্ট থেকে ভিভো টি৪ আলট্রা ফোন কেনা যাবে। 

ভিভো টি৪ আলট্রা ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ সিরিজের প্রসেসর থাকতে পারে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। এছাড়াও থাকবে একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকতে চলেছে ভিভো টি৪ আলট্রা ফোনে। এই ফোন পরিচালিত হবে Funtouch OS 15- এর সাহায্যে। অনুমান, জুন মাসেই ভিভো টি৪ আলট্রা ফোন ভারতে লঞ্চ হবে। 

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget