এক্সপ্লোর

Vivo Phones: ভারতে হাজির ভিভো টি৪ আলট্রা, ফোনেই পাবেন পেরিস্কোপ টেলিফটো লেন্স

Vivo T4 Ultra: এই ফোন কেনা যাবে ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে। ১৮ জুন থেকে শুরু হবে ভিভোর এই ফোনের বিক্রি। 

Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৪ আলট্রা ফোন। এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট। এছাড়াও রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর ছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শুটার। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। ভিভো টি৪ আলট্রা ফোনে একটি 1.5K রেজোলিউশন যুক্ত quad curved AMOLED ডিসপ্লে রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) যুক্ত একাধিক ফিচার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে গুগলের সার্কেল ফিচারের সাপোর্ট যার সাহায্যে সার্চ করা সুবিধাজনক। 

ভারতে ভিভো টি৪ আলট্রা ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে মিলবে এবং কবে থেকে বিক্রি শুরু 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯৯ টাকা। দুটো রঙে লঞ্চ হয়েছে ভিভো টি৪ আলট্রা ফোন। কেনা যাবে ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে। ১৮ জুন থেকে শুরু হবে ভিভোর এই ফোনের বিক্রি। 

ভিভো টি৪ আলট্রা ফোনে কী কী আধুনিক ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি quad-curved AMOLED ডিসপ্লে। এখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন ধুলো এবং জলে নষ্ট হবে না সহজে। এটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। 
  • একটি ৪ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর রয়েছে ভিভোর এই ফোনে। এখানে অ্যান্ড্রয়েড ১৫ বেসড FuntouchOS 15- এর সাপোর্ট পাবেন ইউজাররা। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। ইন-ডিসপ্লে অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। 
  • ভিভো টি৪ আলট্রা ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন) সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত সেকেন্ডারি সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এই টেলিফটো ক্যামেরায় থ্রি এক্স অপটিকাল জুম, ১০ এক্স টেলিফটো ম্যাক্রো জুম এবং ১০০ এক্স ডিজিটাল জুমের সাপোর্ট পাওয়া যাবে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। 

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget