এক্সপ্লোর

Vivo Phones: ভিভো-র এই ফোন সঙ্গে থাকলে আর লাগবে না ক্যামেরা, ছবি উঠবে একদম মনের মতো

Vivo X300 Series: ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে ভিভো এক্স৩০০ সিরিজের ফোনের নাম দেখা গিয়েছে। তাই অনুমান ভিভোর এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই।

Vivo Phones: ভিভো- র ফোনের ক্যামেরা এমনিতেই ইউজারদের বেশ পছন্দের। এবার আরও আধুনিক ক্যামেরা ফিচার নিয়ে আসছে ভিভো- র নতুন ফোন। চিনে ইতিমধ্যেই ভিভো এক্স৩০০ সিরিজ লঞ্চ হয়েছে। শোনা যাচ্ছে, ভারতেও ভিভো- র এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে। চিনে ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো ফোন লঞ্চ হয়েছে। এই দুই ফোনই ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে দেখা গিয়েছে ভিভো এক্স৩০০ সিরিজের ফোনের নাম দেখা গিয়েছে। তাই অনুমান ভিভোর এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। 

শোনা যাচ্ছে, ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো, এই দুই ফোন চিনে যেভাবে লঞ্চ হয়েছে, সেই ভ্যারিয়েন্টের মতো মডেলই ভারতেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফিচার, স্পেসিফিকেশন, ডিজাইনে মিল থাকবে। ভারতের পাশাপাশি ভিভো এক্স৩০০ সিরিজের ফোন দু'টি বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ হতে পারে। ভিভোর এই দুই ফোনের মূল আকর্ষণ এদের ক্যামেরা। টেলিকনভার্টার লেন্স নিয়ে চিনে লঞ্চ হয়েছে ভিভো এক্স৩০০ সিরিজের ফোন। সেই ভাবেই ভারতে এবং বিশ্বের অন্যান্য দেশেও লঞ্চ হবে বলে অনুমান। টেলিফটো লেন্স আজকাল অনেক সংস্থার ফোনের ক্যামেরাতেই থাকে। তবে Telephoto Extender Kits নিয়ে ফোন লঞ্চ হতে সেভাবে দেখা যায় না। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভিভো এক্স৩০০ সিরিজের ফোনের সাহায্যেই ক্যামেরার মতো ঝকঝকে ছবি তুলতে পারবেন ইউজাররা। 

শোনা যাচ্ছে, ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো - এই দুই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে Zeiss Telephoto Extender Kit সাপোর্ট থাকতে পারে। এই প্রথম বিশ্বের কোনও দেশে, ভারতে কোনও ফোন লঞ্চ হতে চলেছে এই বিশেষ ক্যামেরা ফিচার সমেত। এই তথ্য প্রকাশ্যে এনেছেন টিপস্টার যোগেশ ব্রার। ভিভো এক্স৩০০ সিরিজের এই দুই ফোনে Zeiss সংস্থার 2.35x টেলিকনভার্টার লেন্সের সাপোর্ট থাকতে চলেছে। এর সাহায্যে ইউজার অপটিকাল জুম বাড়াতে পারবেন নিশ্চিন্তে। কারণ ছবির গুণমান নষ্ট হবে না। অনুমান করা হচ্ছে, ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। যদিও আনুষ্ঠানিক লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। বেশিরভাগ ক্ষেত্রেই চিনে লঞ্চ হওয়া মডেলের সঙ্গে মিল থাকবে। সামান্য কিছু পরিবর্তন হতে পারে। 

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget