এক্সপ্লোর

Whatsapp: মার্চেও ৪৭ লক্ষের বেশি হোয়াটস অ্যাকাউন্ট 'ব্যান' ভারতে

Whatsapp Account Banned: জানা গিয়েছে, ১ থেকে ৩১ মার্চের মধ্যে ৪৭,২৫,৯০৬ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

Whatsapp: মেটা (Meta) অধিকৃত হোয়াটসঅ্যাপ (Whatsapp) মার্চ মাসেও ৪.৭ মিলিয়নের বেশি অর্থাৎ ৪৭ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট ব্যান (Whatsapp Account Ban) বা নিষিদ্ধ করেছে ভারতে। গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়েছিল, তার তুলনায় মার্চে বেশি সংখ্যক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসে ৪.৫ মিলিয়নের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল ভারতে। তার আগে জানুয়ারি মাসে ২.৯ মিলিয়ন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভারতে ব্যান করেছিল কর্তৃপক্ষ। গতবছর ডিসেম্বর মাসে ৩.৬ মিলিয়নের বেশি হোয়ায়টসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান হয়েছিল ভারতে। এছাড়াও গতবছর নভেম্বর মাসে ভারতে ব্যান বা নিষিদ্ধ হয়েছিল ৩.৭ মিলিয়নের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে এইসব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছিল। 

জানা গিয়েছে, ১ থেকে ৩১ মার্চের মধ্যে ৪৭,২৫,৯০৬ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে ১৬,৫৯,৩৮৫টি অ্যাকাউন্ট কোনও রিপোর্ট জমা পড়ার আগেই সক্রিয় ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এমনইটাই জানানো হয়েছে হোয়াটসঅ্যাপের মার্চ মাসের ইউজার সেফটি রিপোর্টে। মার্চ মাসে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের কাছে ৪৭২০টি রিপোর্ট জমা পড়েছিল। এর মধ্যে ৫৮৫টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে। মোট রিপোর্টের মধ্যে ৪৩১৬টি ছিল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করে দেওয়া সংক্রান্ত। এর পাশাপাশি অন্যান্য সমস্যা নিয়েও ছিল রিপোর্ট। 

প্রতিমাসেই ইউজারদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ একটি ইউজার সেফটি রিপোর্ট পেশ করে। মূলত আইটি নিয়ম অনুসারে যেসব ডিজিটাল প্ল্যাটফর্মের ৫০ লক্ষের বেশি ইউজার রয়েছে, তাদের এই রিপোর্ট পেশ করতে হয়। সেখানে বিস্তারিত ভাবে জানাতে হয় কী কী অভিযোগ জমা পড়েছে এবং তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার বহু প্রতীক্ষিত Grievance Appellate Committee (GAC) মেকানিজম লঞ্চ করেছে। এর মাধ্যমে ইউজাররা সোশ্যাল মিডিয়া মাধ্যমের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন। একটি নতুন পোর্টালে নিজেদের অভিযোগ দায়ের করতে পারবেন ইউজাররা। GAC ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এটি আসলে একটি online dispute resolution mechanism। 

প্রতিমাসেই ব্যাপক হারে হোয়াটসঅ্যাপ (Whatsapp) অ্যাকাউন্ট নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসেও মেটা অধিকৃত এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের (Instant Messaging App) তরফে ৪৫ লক্ষের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান বা নিষিদ্ধ করা হয়েছে। ২০২১ সালে আইটি রুল অনুসারে এই সমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। ১ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে ৪৫,৯৭,৪০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে হোয়াটসঅ্যাপের তরফে। এইসব অ্যাকাউন্টের মধ্যে ১২,৯৮,০০০টি অ্যাকাউন্ট কোনও অভিযোগ জমা পড়ার আগেই নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসে ২৮০৪টি অভিযোগ জমা পড়েছিল। এর মধ্যে ৫০৪টি রিপোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন- বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের

সেরা শিরোনাম

Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট

ভিডিও

Dilip Ghosh: ইকো পার্কে প্রাতর্ভ্রমণ এসে বিজয়ার মিষ্টিমুখ করালেন দিলীপ ঘোষ। Eco Park
Dilip Ghosh on Madan Mitra | 'এতদিন অধার্মিক রাজনীতি করেছেন বলে এ-দিন দেখতে হচ্ছে'
Suvendu Adhikari | ঝাড়গ্রাম থেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী | ABP ANANDA LIVE
NCPI - BJP | কলকাতা পুরভোটে NCPI–র সঙ্গে বিজেপির জোট হবে কি না, তাও এখনও স্পষ্ট নয়
Madan Mitra News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget