এক্সপ্লোর

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে আসছে 'সাজেস্টেড চ্যাট', নতুন ফিচারের সাহায্যে কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা?

WhatsApp Suggested Chat: হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo এই ফিচারের কথা প্রথম প্রকাশ্যে এনেছে। কবে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে এই সাজেস্টেড চ্যাট ফিচার চালু হবে তা নিশ্চিত ভাবে এখনও জানা যায়নি।

WhatsApp Features: হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসতে চলেছে 'সাজেস্টেড চ্যাট' ফিচার (Suggested Chat)। অ্যাপের মধ্যেই এই সেকশন বা বিভাগ লক্ষ্য করা যাবে। এখনও পর্যন্ত যা শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপের লেটেস্ট Android 2.24.7.23 beta আপডেটে এই ফিচার দেখা গিয়েছে। এই ফিচারের সঙ্গে ফেসবুকের সাজেশন ফ্রেন্ড ফিচারের মিল রয়েছে অনেকটাই। আপনি যেমন নিজের ফেসবুকের ফিডে ফ্রেন্ডস সাজেশন দেখতে পান, এবার হোয়াটসঅ্যাপেও তেমনটাই হতে চলেছে বলে অনুমান। ফেসবুকে মূলত আপনার পরিচিত লোক অথচ ফ্রেন্ড লিস্টে নেই, তাঁদেরকেই সাজেশনে দেখানো হয়। হোয়াটসঅ্যাপের 'সাজেস্টেড চ্যাট'- এর ক্ষেত্রেও তেমনই হতে চলেছে বলে আভাস পাওয়া গিয়েছে। অর্থাৎ যাঁদের সঙ্গে আপনি কখনও হোয়াটসঅ্যাপে চ্যাট করেননি, অথচ আপনার কনট্যাক্ট লিস্টে রয়েছে কিংবা সদ্য কাউকে কনট্যাক্ট লিস্টে যোগ করেছেন- এইসব ইউজারদের দেখতে পাওয়া যাবে 'সাজেস্টেড চ্যাট'- এর সেকশনে। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ অ্যাপের মূল চ্যাট স্ক্রিনের নীচের দিকে থাকতে চলেছে এই 'সাজেস্টেড চ্যাট' সেকশন বা বিভাগটি। ইউজাররা যাতে আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংযুক্ত হতে পারেন, সেই জন্যই চালু করা হচ্ছে এই নতুন ফিচার। 

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WaBetaInfo এই ফিচারের কথা প্রথম প্রকাশ্যে এনেছে। কবে সমস্ত ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে এই সাজেস্টেড চ্যাট ফিচার চালু হবে তা নিশ্চিত ভাবে এখনও জানা যায়নি। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস ভার্সানেও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হবে কিনা সেই প্রসঙ্গেও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে, এই নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজারদের কমিউনিকেশন বা যোগাযোগ অন্যান্য ইউজারদের সঙ্গে আরও ভাল হবে। কনট্যাক্ট লিস্টে থাকা কে বা কারা হোয়াটসঅ্যাপে রয়েছেন সেটাও সহজে বোঝা যাবে। ইউজারদের সুবিধায় প্রায়ই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নতুন ফিচার চালু করে। এই সাজেস্টেড চ্যাট- ও তেমনই একটি ফিচার।

হোয়াটসঅ্যাপে মেসেজ খুঁজে পাওয়া সুবিধা হবে নতুন ফিচারের সাহায্যে 

দরকারি মেসেজ ইউজাররা যাতে চ্যাটের মধ্যে সহজেই খুঁজে পান, সেই জন্য হোয়াটসঅ্যাপের 'পিন মেসেজ' ফিচারে এসেছে কিছু পরিবর্তন। বর্তমানে একটি চ্যাটের মধ্যে একসঙ্গে তিনটি মেসেজ পিন করে রাখার সুবিধা পাবেন ইউজাররা। আগে এই সংখ্যা ছিল একটি। হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে একসঙ্গে তিনটি মেসেজ পিন করে রাখার সুবিধা চালু হওয়ার ফলে প্রয়োজনীয় একাধিক ফিচার হাতের নাগালে রাখতে পারবেন ইউজাররা। 

আরও পড়ুন- ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ লঞ্চের সম্ভাবনা, দেশের 'স্লিমেস্ট ফোল্ডেবল ফোন' হতে পারে এটি

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget