এক্সপ্লোর

Whatsapp Feature: হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট শেয়ার করা যাবে ফেসবুক স্টোরিতেও! কীভাবে?

Whatsapp: নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা আপডেট এমনিই ফেসবুক স্টোরিতে শেয়ার করা যাবে। কোনও ঝামেলা থাকবে না। 

Whatsapp Feature: হোয়াটসঅ্যাপে আসছে নতুন একটি ফিচার। শোনা যাচ্ছে, এই ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট (Whatsapp Status Update) শেয়ার করা যাবে ফেসবুক স্টোরিতেও (Facebook Story)। তার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকে বেরনোরও কোনও দরকার হবে না। এর আগেও হোয়াটসঅ্যাপের স্টেটস আপডেট ফেসবুকে শেয়ার করা যেত। কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত কিছু পর্যায়ে কাজকর্ম করতে হতো ইউজারদের। সর্বোপরি ম্যানুয়ালি অর্থাৎ ইউজারকেই হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ফেসবুক স্টোরিতে শেয়ার করতে হতো। কিন্তু নতুন ফিচারের ক্ষেত্রে এত ঝামেলা থাকবে না বলেই জানা গিয়েছে। আগে প্রত্যেকবার ইউজার হোয়াটসঅ্যাপ স্টেটাসে যা শেয়ার করতেন তা হাতেকলমে নিজেকেই শেয়ার করতে হতো ফেসবুক স্টোরিতে। এর জন্য বেশ কয়েকটি অতিরিক্ত স্টেপ অনুসরণ করতে হতো। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo একথা জানিয়েছে। তবে নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ স্টেটাসে শেয়ার করা আপডেট এমনিই ফেসবুক স্টোরিতে শেয়ার করা যাবে। কোনও ঝামেলা থাকবে না। 

একটি রিপোর্টে বলা হয়েছে হোয়াটসঅ্যাপের স্টেটাস প্রাইভেসি সেটিংসের মধ্যে ইউজাররা একটি নতুন অপশন খুঁজে পাবেন- share my status updates across my accounts। এক্ষেত্রে ইউজাররা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত করে নিতে পারবেন। এবার এই ফিচার এনাবেল করে দিলেই হোয়াটসঅ্যাপ থেকে না বেরিয়েও নিজের স্টেটাস আপডেট ফেসবুক স্টোরিতে শেয়ার করতে পারবেন ইউজাররা। 

হোয়াটসঅ্যাপ ডিসঅ্যাপিয়ারিং মেসেজ

হোয়াটসঅ্যাপে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ফিচার চালু হয়েছে অনেক আগে। এবার এমন ফিচার চালু হতে চলেছে যার সাহায্যে ইউজাররা মেসেজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ উধাও হওয়া বা মুছে যাওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এই ফিচার চালু হলে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ সংগ্রহ করে রাখতে পারবেন ইউজাররা। গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে বিটা 2.23.8.3 আপডেট উপলব্ধ হয়েছে। এখানেই এই নতুন ফিচার পাওয়া যাবে। বিটা টেস্টাররা প্রথমে সুযোগ পাবেন। আপাতত এই ফিচারের রোল আউট শুরু হয়েছে। 

মেটা (Meta) অধিকৃত জনপ্রিয় মেসেজিং অ্যাপের জন্য ১৫টি নতুন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ ডিউরেশন নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ হল এমন একটি ফিচার যার সাহায্যে ইউজারের পাঠানো মেসেজ নির্দিষ্ট সময় পরে ডিলিট হয়ে যায়। এই নির্দিষ্ট সময় সেট করে রাখা যায়। বর্তমানে তিনটি ডিউরেশন সেট করার অপশন রয়েছে ২৪ ঘণ্টা, ৭ দিন এবং ৯০ দিন। এমনটাই জানিয়েছে হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo। তবে এই ডিউরেশনের তালিকাতেই নতুন করে ১৫টি অপশন যুক্ত হতে চলেছে। এবার যুক্ত হবে- এক বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘণ্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টা। 

আরও পড়ূন- ভারতে ভিভো এক্স৯০ ও ভিভো এক্স৯০ প্রো ফোন কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে?

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget