এক্সপ্লোর

WhatsApp Voice Note Status: হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করা যাবে 'অডিও নোট', নতুন ফিচার লঞ্চ করতে চলেছে মেসেজিং অ্যাপ

Whatsapp Features: ছবি, ভিডিওর পর এবার অডিও নোট- ও শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। নতুন ফিচার লঞ্চ করতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ সংস্থা।

Whatsapp: ইউজারদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপ (Whatsapp) সংস্থা প্রতিনিয়ত নতুন ফিচার (Whatsapp Features) লঞ্চের প্রয়াস করেযাচ্ছে। এবার শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের (Whatsapp Status) ক্ষেত্রে ফিচার আপডেট হতে চলেছে। বর্তমানে শুধু ছবি এবং ভিডিও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে পারেন ইউজাররা। এখানেই যুক্ত হতে চলেছে নতুন ফিচার। শোনা যাচ্ছে এবার এমন এক নতুন ফিচারের সাপোর্ট হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে যার সাহায্যে ভয়েস মেসেজ (Voice Message) বা ভয়েস নোটও (Voice Note) হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে যুক্ত করতে পারবেন ইউজাররা। অর্থাৎ ছবি এবং ভিডিওর পর এবার হোয়াটসঅ্যাপ ইউজাররা তাদের অ্যাকাউন্টে অডিও নোটও (Audio Note) শেয়ার করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে কোনও নতুন ফিচার চালু হলে বা লঞ্চ হওয়ার কথা প্রকাশ্যে আনে Wabetainfo সংবাদসংস্থা। এই হোয়াটঅ্যাপ ফিচার ট্র্যাকারের তরফে জানানো হয়েছে, যে হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের স্ট্যাটাসের ক্ষেত্রে ভয়েস স্ট্যাটাসের সাপোর্ট লঞ্চ করতে চলেছে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে আরও একটি নতুন ফিচার চালু হয়েছে। হোয়াটসঅ্যাপের মেসেজে এবার থেকে রিঅ্যাকশন দেওয়ার জন্যে ইউজাররা সমস্ত ধরনের ইমোজিই ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন এই মেসেজিং অ্যাপের মূল সংস্থা মেটার- র সিইও মার্ক জুকেরবার্গ।

এছাড়াও শোনা যাচ্ছে যে আগামীদিনে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আগামী দিনে এই মেসেজিং অ্যাপে আরও একাধিক নতুন ফিচার লঞ্চ করতে চলেছে। তার মধ্যে অন্যতম হল 'কম্পানিয়ন মোড’। এই ফিচারের সাহায্যে একই সময়ে একের বেশি ফোন একটিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। মূলত হোয়াটসঅ্যাপের চ্যাট হিস্ট্রি একের বেশি ডিভাইসের মধ্যে সিনক্রোনাইজের অপশন দেবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী টেলিগ্রামের মতো এই মেসেজিং অ্যাপেও আসতে চলেছে একাধিক ডিভাইসের সাপোর্ট। 

হোয়াটসঅ্যাপের আরও দুটো নতুন ফিচারের কথা শোনা গিয়েছে। আপনি যে হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছেন তা সকলের থেকে আড়ালে রাখা যাবে। শুধু তাই নয় হোয়াটসঅ্যাপের মেসেজ ডিলিট করার ক্ষেত্রে ‘ডিলিট ফর এভরিওয়ান’ অপশনের মেয়াদ বেড়ে ২ দিন বা তার বেশি হতে চলেছে বলে শোনা যাচ্ছে। 

আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য কড়া সতর্কতা জারি করলেন অ্যাপ প্রধান, নিয়ম না মানলেই হ্যাক

সেরা শিরোনাম

PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget