এক্সপ্লোর

WhatsApp Update: আপনার 'আইনি নাম' ব্যবহার করবে হোয়াটসঅ্যাপ, মানে বুঝলেন কিছু ?

WhatsApp Update: আপনি যদি হোয়াটসঅ্যাপ পেমেন্ট সক্রিয় করে থাকেন, তাহলে এই খবর কাজে আসবে আপনার। ভারতে WhatsApp পেমেন্ট ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে হোয়াটসঅ্যাপ।

Tech News: আপনি যদি হোয়াটসঅ্যাপ পেমেন্ট সক্রিয় করে থাকেন, তাহলে এই খবর কাজে আসবে আপনার। ভারতে WhatsApp পেমেন্ট ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে হোয়াটসঅ্যাপ। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ জানিয়েছে, এবার থেকে ব্যবহারকারীদের "আইনি" নাম সনাক্ত করা শুরু করেছে কোম্পানি।

WhatsApp Update: কী করছে হোয়াটসঅ্যাপ ?
কোম্পানি জানিয়েছে, যারা হোয়াটসঅ্যাপে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস (UPI)-ভিত্তিক অর্থ পরিষেবা সক্রিয় করেছে তাদের ক্ষেত্রেই এই আইনি নাম সনাক্ত করছে কোম্পানি। যে নামগুলি ব্যবহারকারীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যবহার করেন, তা সনাক্ত করছে কোম্পানি। হোয়াটসঅ্যাপের মতে, অনেক ক্ষেত্রে তাদের প্রোফাইল নেম আইনি নাম থেকে আলাদা হতে পারে, সেই কারণেই গ্রাহকদের পরিচয়ের সুবিধার্থে এই কাজ করছে কোম্পানি। 

Tech News: কী কারণে এই কাজ ?
এই নতুন উদ্যোগের ফলে হোয়াটসঅ্যাপে পেমেন্টের সময় অন্যান্য UPI ব্যবহারকারীরা আপনার আইনি নাম দেখতে পারবেন। তবে এই নামগুলি সেই ব্যক্তির কাছেই দেখানো হবে, যাকে ব্যবহারকারীরা অর্থ পাঠাবেন। ইতিমধ্যেই নতুন এই ফিচারের বিষয়ে ব্যবহারকারীদের পেমেন্ট বিজ্ঞপ্তি দেখানো শুরু করেছে হোয়াটসঅ্যাপ। বিজ্ঞপ্তিতে হোয়াটসঅ্যাপ FAQ পৃষ্ঠার একটি লিঙ্ক রয়েছে, যেখানে আইনি নামের প্রয়োজনীয়তার বিশদ বিবরণ দেওয়া হয়েছে।

What is behind this requirement: জালিয়াতি কমাতেই এই কাজ ?
হোয়াটসঅ্যাপ দাবি করেছে, আইনি নামের প্রয়োজনীয়তা ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন (NPCI) নির্দেশিকা অনুসারেই শুরু করেছে তারা। এর উদ্দেশ্য হল UPI পেমেন্ট সিস্টেমে জালিয়াতি কমানো।

How will WhatsApp know users 'legal name': কীভাবে জানবেন আইনি নাম ? 
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ফোন নম্বর ব্যবহার করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরগুলি সনাক্ত করা যায়। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে গ্রাহকের নামই জানানো হবে বাকি ব্যবহারকারীদের। আপনি যখন হোয়াটসঅ্যাপে পেমেন্ট অপশন ব্যবহার করেন, তখন অন্যান্য UPI ব্যবহারকারীরা আপনার আইনি নাম দেখতে পারবেন।

WhatsApp Update: প্রোফাইলে কত অক্ষরের নাম দিতে পারবেন ?
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা তাদের প্রোফাইল নেম-এ অ্যাপে 25টি অক্ষরের যেকোনও নাম বেছে নিতে পারবেন। ব্যবহারকারীরা তাদের প্রোফাইল নামের সঙ্গে ইমোজিও যোগ করতে পারেন। WhatsApp আরও জানিয়েছে, পেমেন্ট সিস্টেমে সাইন আপ করার সময় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী নাম শেয়ার করা বাধ্যতামূলক।

আরও পড়ুন : Cyber Fraud: অজান্তেই ফাঁকা হবে অ্যাকাউন্ট , সর্বশিক্ষা অভিযানের নামে চলছে প্রতারণাচক্র

সেরা শিরোনাম

PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget