এক্সপ্লোর

Xiaomi Phone: ভারতে হাজির শাওমি ১৪ সিভি ফোন, দাম কত? কী কী অফার রয়েছে?

Xiaomi 14 Civi: শাওমি সংস্থার দাবি তাদের শাওমি ১৪ সিভি ফোনে ৮০ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে। এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৬.৫ ইঞ্চির স্ক্রিন। 

Xiaomi Phone: ভারতে লঞ্চ হয়েছে শাওমির প্রথম সিনেম্যাটিক ভিশনের স্মার্টফোন (Xiaomi Cinematic Vision Smartphone)। এবার ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে শাওমি ১৪ সিভি ফোন (Xiaomi 14 Civi)। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট রয়েছে এই ফোনে। Leica ব্র্যান্ডের ক্যামেরা ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। শাওমি ১৪ সিভি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনে একটি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে। শাওমির এর ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ভারতে শাওমি ১৪ সিভি ফোন লঞ্চ হয়েছে চিনে লঞ্চ হওয়া শাওমি সিভি ৪ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। 

ভারতে শাওমি ১৪ সিভি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে বিক্রি শুরু হবে এবং কী কী রঙে কিনতে পারবেন, আর কী কী অফার রয়েছে, দেখে নিন বিস্তারিত 

ভারতে শাওমি ১৪ সিভি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৭,৯৯৯ টাকা। ক্রুজ ব্লু, মাচা গ্রিন এবং শ্যাডো ব্ল্যাক রঙে শাওমি ১৪ সিভি ফোন ভারতে কেনা যাবে। অনলাইনে এই ফোন কিনতে পারবেন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, Mi.com, Mi Home stores থেকে। অফলাইনে পাবেন শাওমির বিভিন্ন রিটেল পার্টনারদের থেকে। ২০ জুন দুপুর ১২টা থেকে এই ফোন কেনা যাবে। প্রি-বুকিং শুরু হয়েছে আজ দুপুর ২টো থেকে। যাঁরা শাওমি ১৪ সিভি ফোনের প্রি-রিজার্ভ করবেন তাঁরা রেডমি ৩ অ্যাক্টিভ পাবেন ফ্রিতে। আইসিআইসিআই ব্যাঙ্কের গ্রাহক হলে এই ফোন কেনার ক্ষেত্রে ৩০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কিনতে হবে। শাওমি ১৪ সিভি ফোনে তিনমাসের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন পাবেন। এছাড়াও গুগল ওয়ানের ১০০ জিবি পাবেন ছয় মাসের জন্য। 

শাওমি সংস্থার দাবি তাদের শাওমি ১৪ সিভি ফোনে ৮০ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে। এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৬.৫ ইঞ্চির স্ক্রিন। 

আরও পড়ুন- ১০০০ টাকার কমে ফোন ! একবার চার্জ দিলে চালু থাকবে ১৮ দিন 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget