এক্সপ্লোর
৭টায় বাংলা (৪): নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে এল বর্ষা, জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি
নিম্নচাপের হাত ধরে বাংলায় ঢুকে পড়েছে বর্ষা। যার জেরে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। নিম্নচাপের জেরে আগামী দু'দিন ভারি বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিমদিকের জেলাগুলিতে। উপকূলবর্তী এলাকায় ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইবে ঝোড়ো হাওয়া। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।





























