WB Election 2021: মনোনয়ন জমা দিলেন পার্থ, অরূপ, প্রচার শুরু অগ্নিমিত্রার
মহিষাদলে রোড শো বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিভিন্ন ইস্যুতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের জবাব দিলেন তিনি।
অন্যদিকে, বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন পার্থ চট্টোপাধ্যায়। টালিগঞ্জের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন অরূপ বিশ্বাস। ১০ এপ্রিল চতুর্থ দফায় টালিগঞ্জ, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে ভোট।
দুর্গাপুরে পৈতৃক ভিটেয় প্রণাম করে প্রচার শুরু করলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন কামারহাটির বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, হাবড়ায় পুজো দিয়ে হেঁটে প্রচার বিজেপি প্রার্থী রাহুল সিনহার। কসবায় প্রচার বাম প্রার্থী শতরূপ ঘোষের।































