WB Election 2021: অন্য কোনও আসনে প্রার্থী হবেন না মমতা, জানিয়ে দিল তৃণমূল
ব্যাটলগ্রাউন্ড নন্দীগ্রাম। তৃণমূল থেকে বিজেপি, দু’পক্ষই দাবি করছে, নন্দীগ্রামের প্রেস্টিজ ফাইটে তারাই জয়ী হবে। তরজার আবহে তৃণমূল নেত্রী অন্য কোনও আসনে দাঁড়াতে পারেন বলেও জল্পনা উস্কে দিয়েছেন প্রধানমন্ত্রী। যে জল্পনা সম্পূর্ণ খারিজ করেছে তৃণমূল।
ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। গোপালনগর মোড়ে প্রচারে বেরিয়েছিলেন রুদ্রনীল। অভিযোগ, সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী প্রচারে বাধা দেন। যদিও তৃণমূল অভিযোগ মানতে নারাজ।
কামারহাটিতে সিপিএমের গড় রক্ষার লড়াইয়ে সায়নদীপ মিত্র। জোর দিচ্ছেন জনসংযোগে। বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী। মদন মিত্র ও রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো প্রতিপক্ষ থাকলেও সায়নদীপ পিছু হটতে নারাজ।
কয়লাকাণ্ডে পুরুলিয়ার প্রাক্তন এসপিকে সিবিআই তলব। কয়লাকাণ্ডে ডি মুরুগানকে কাল নিজাম প্যালেসে তলব। ‘কয়লা পাচারের বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হয়নি?’ পুরুলিয়ার প্রাক্তন এসপির কাছে জানতে চাইবে সিবিআই, খবর সূত্রের। কয়লা পাচারকাণ্ডে ফের লালাকে সিবিআই তলব।
All Shows





























