এক্সপ্লোর
চেন দিয়ে শ্বাসরোধ করে ৬ মহিলার খুনে মৃত্যুদণ্ডের সাজা, নিজের জন্য সিবিআই তদন্ত চাইল ‘সিরিয়াল কিলার’
পূর্ব বর্ধমানের কালনার সিরিয়াল কিলার বা চেনকিলার কামরুজ্জামানকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল মহকুমা আদালত। গত শুক্রবারই তাঁকে একাধিক খুনের মামলায় দোষীসাব্যস্ত করে আদালত। আজ তাঁকে ৩০২ ধারায় মৃত্যুদণ্ডের সাজা শোনান কালনা মহকুমা আদালতের বিচারক তপনকুমার মণ্ডল। এর আগে কালনায় ৬ মাসে ৬ জন মহিলা রহস্যজনকভাবে খুন হন। ২০১৯-এর জুন মাসে সিসিটিভি ফুটেজ দেখে কামরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে উঠে আসে, কখনও ইলেকট্রিক মিস্ত্রি, আবার কখনও ইলেকট্রিক সাপ্লাইয়ের কর্মী সেজে একাকী মহিলাদের বাড়িতে ঢুকে যেত এই ব্যক্তি। তারপর সুযোগ বুঝে লোহার চেন দিয়ে শ্বাসরোধ করে খুন করত। এবং টাকাপয়সা, সোনার গয়না দিয়ে চম্পট দিত। গ্রেফতারের পর তার ব্যাগ থেকে লোহার রড ও একটি চেনও উদ্ধার করেছিল পুলিশ।
All Shows
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি


























