এক্সপ্লোর

Coronavirus: এখন কলকাতা: করোনা সংক্রমণের নিরিখে দেশে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ, জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। Bangla News

করোনা সংক্রমণের নিরিখে দেশে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ। দেশে ৮টি জেলার মধ্যে কলকাতায় পজিটিভিটি রেট ১২.৫ শতাংশ। পশ্চিমবঙ্গের পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। পশ্চিমবঙ্গে সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৪৫ থেকে বেড়ে হয়েছে ৩.১ শতাংশ। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১১ জন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। পশ্চিমবঙ্গ-সহ ১০টি রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠানো হয়েছে। সাংবাদিক বৈঠকে জানালেন কেন্দ্রীয় যুগ্ম স্বাস্থ্যসচিব লভ আগরওয়াল (Luv Agarwal)।

দেশজুড়ে চোখ রাঙাচ্ছে ওমিক্রন, বাড়ছে সংক্রমণ। করোনা পরীক্ষার ওপর জোর দিতে রাজ্যগুলিকে পরামর্শ কেন্দ্রের। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, গুজরাট, কর্নাটক, ঝাড়খণ্ড সরকারকে চিঠি স্বাস্থ্য সচিবের। কেন্দ্রের চিঠি দিল্লি, হরিয়ানা, তামিলনাড়ু সরকারকেও। হাসপাতালে পরিকাঠামো তৈরি রাখতে পরামর্শ কেন্দ্রের। রাজ্যগুলিকে টিকাকরণে আরও গতি আনার পরামর্শ কেন্দ্রের।

'৩১ ডিসেম্বর প্রায় ৩০০০ পুলিশ কর্মী শহরে মোতায়েন থাকবে। ওয়াচ টাওয়ারে চলবে নজরদারি। পার্ক স্ট্রিটে চলবে বিশেষভাবে কড়া নজরদারি। শহরজুড়ে পেট্রোলিং চলবে। সাধারণ মানুষকে করোনাবিধি মেনে চলতে হবে।' বছর শেষে কলকাতা পুলিশের তরফে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাল কলকাতা পুলিশ।

কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন বিনীত গোয়েল ( Vineet Goyal )। সৌমেন মিত্রের জায়গায় এলেন বিনীত গোয়েল। আজই সিপি পদে অবসর নিলেন সৌমেন মিত্র। ডিজি ট্রেনিং পদে নিযুক্ত সৌমেন মিত্র। সিআইডি-র সঙ্গে এসটিএফের ডিজি।

করোনা পরিস্থিতির উপর নজর রাখছে সরকার। এখনই সব বন্ধ করার দরকার নেই। প্রয়োজন বুঝে ব্যবস্থা, বললেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে বিধি মানার পরামর্শ।

ওমিক্রন চিহ্নিত করার জন্য় পর্যাপ্ত ল্যাবরেটরি আছে তো বাংলায়? প্রশ্ন অধীর রঞ্জন চৌধুরির।

'করোনা বিধি নিজে মানছেন তো মুখ্য়মন্ত্রী?' প্রশ্ন সুজন চক্রবর্তীর।

আসন্ন ৪ পুরনিগমে ভোট। আর সেই ভোট নিয়েই কালীঘাটে বৈঠক। বৈঠকে সুব্রত বক্সী (Subrata Bakshi), অরূপ বিশ্বাস (Arup Biswas), ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ অন্যান্য নেতৃত্ব। আজ ৪ পুরনিগমের ভোটে তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা ঘোষণা সম্ভাবনা। ভোটপ্রচারে রণকৌশল নির্ধারিত হবে আজকের বৈঠকে। মমতা-অভিষেকের (Mamata Banerjee-Abhishek Banerjee) উপস্থিতিতে বৈঠক।

নয়াপট্টিতে ভ্যাটে বিস্ফোরণে জখম দুই বালক। দুজনকেই বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরানো ব্যাটারি থেকে বিস্ফোরণ হয়ে থাকতে পারে।

'সিপি-র সঙ্গে কথা বলেছি একটু আগেই, বলেছি ব্যাপারটা ভাল করে দেখবেন,' নয়াপট্টির বিস্ফোরণ স্থলে গিয়ে বললেন সুজিত বসু (Sujit Bose)। সল্টলেকের (Saltlake) নয়াপট্টিতে ডাস্টবিনে বিস্ফোরণ (Blast)। আহতদের ভর্তি করানো হয় বিধাননগর (Bidhannagar) মহকুমা হাসপাতালে। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক। জানা গিয়েছে, দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বিধাননগর হাসপাতালে। কী ভাবে এই বিস্ফোরণ, তার তদন্ত শুরু হয়েছে।

All Shows

এখন কলকাতা

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget