এক্সপ্লোর
চিকিত্সার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, শিলিগুড়িতে নার্সিংহোম ভাঙচুর
চিকিত্সার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগে শিলিগুড়ির মাটিগাড়ায় নার্সিংহোম ভাঙচুর। পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার ট্র্যাক্টরের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় শিলিগুড়ির বাতাসি এলাকার বাসিন্দা শ্রেয়ান মণ্ডল। ওইদিনই ৪ বছরের শিশুটিকে নার্সিংহোমে ভর্তি করা হয়। গতকাল রাতে শিশুটির মৃত্যু হয়। চিকিত্সার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগে আজ সকালে নার্সিংহোমে ভাঙচুর চালায় পরিবারের লোকজন। মাটিগাড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়াও এখনও মেলেনি।
All Shows
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
খবর
খুঁটিনাটি



























