এক্সপ্লোর
নদিয়ায় তৃণমূল কর্মী খুনের অভিযোগ, ধারাল অস্ত্র নিয়ে হামলা, বোমাবাজি
নদিয়ার চাপড়ার ব্রহ্মনগরে তৃণমূল কর্মী খুনের অভিযোগ। তৃণমূলের কর্মিসভায় ধারাল অস্ত্র নিয়ে হামলা, বোমাবাজি। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আহত আরও ২ তৃণমূল কর্মী। স্থানীয় সূত্রে খবর, আজ গ্রামে তৃণমূলের কর্মিসভা ছিল। অভিযোগ, সেখানে ধারাল অস্ত্র ও বোমা নিয়ে হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গুরুতর জখম হন তিন তৃণমূল কর্মী। পরে চাপড়া গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মী রফিক শেখের। আহত দুই তৃণমূল কর্মী হাসপাতালে চিকিত্সাধীন। এনিয়ে বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
All Shows

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























