এক্সপ্লোর
গ্রামসভা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, দত্তপুকুরে নামল র্যাফ
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের কদম্বগাছিতে গ্রামসভাকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের অভিযোগ। গতকাল রাতে গ্রামসভা চলাকালীন হামলার অভিযোগ বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা আর্শাদউদ জামানের অনুগামীদের বিরুদ্ধে। গ্রামসভা ও ডাকা হয়েছিল স্থানীয় তৃণমূলের তরফে। অভিযোগ, গ্রামবাসীদের কয়েকজনকে মারধর করা হয়। এরপর পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ যায় ঘটনাস্থলে। যদিও অভিযোগ অস্বীকার করে আর্শাদউদ জামান জানিয়েছেন, লকডাউনের সময় মাইক বেঁধে সভা করার বিষয়ে তিনি প্রশাসনকে জানিয়েছিলেন। ঘটনার সঙ্গে তাঁর কোনও লোক জড়িত নয়।
All Shows
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খবর
জেলার
বিজ্ঞান

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion
























