এক্সপ্লোর
হাবড়ায় অ্যাম্বুল্যান্স দেরিতে আসায় করোনা রোগীর মৃত্যু!
অ্যাম্বুল্যান্স দেরিতে আসায় করোনা রোগীর মৃত্যুর অভিযোগ। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ঘটেছে এই ঘটনা। গতকাল দুপুর বারোটায় ওই রোগীকে নিয়ে আসা হয়। কোভিড হাসপাতালে রেফার করা হয় ওই রোগীকে। অ্যাম্বুল্যান্স আসতে চারঘণ্টা দেরি হয় বলে অভিযোগ। বিকেলে হাসপাতালের বাইরেই রোগীর মৃত্যু, দাবি পরিবারের। আজ হাসপাতালে যান জেলা স্বাস্থ্য দফতরের দুই আধিকারিক।
























