এক্সপ্লোর

Sera Bangali 2024: পাইলট হওয়ার স্বপ্ন দেখার শুরু কবে?কীভাবে হলেন কমান্ডার?জানালেন সেরা বাঙালি শতভিষা

ABP Ananda Live: 'সামনের বাড়ির কাকুকে দেখেই পাইলট হওয়ার স্বপ্ন দেখার শুরু', বললেন সেরা বাঙালি শতভিষা বন্দ্যোপাধ্যায়।তিনি আকাশে উড়তে ভালোবাসেন, তাঁর সাফল্যের যাত্রাপথের দুপাশ দিয়ে উড়ে যায় রোদ-ঝলমলে মেঘেদের দল। এভাবেই তিনি দেখান দিনবদলের স্বপ্ন, গেয়ে চলেন সাফল্যের জয়গান। ছোটবেলায় তাঁর প্রতিবেশী ছিলেন এক পাইলট। তাকে দেখায় স্বপ্ন দেখার শুরু। আর পাঁচটা মেয়ে যখন ব্যস্ত খেলনাবাটি নিয়ে, তখন থেকেই তাঁর খেলনার মধ্যে জায়গা করে নিয়েছিল ছোট্ট বিমানের রেপ্লিকা। কে জানত স্বপ্নকে সত্যি করতে হাজার বাধা-বিপত্তিকে পার করে ফেলবে সেদিনের সেই ছোট্ট মেয়েটা, বসবে ককপিটে। ট্রেনি পাইলট, কো-পাইলটের ধাপ পার করে তিনি আজ ফ্লিট কমান্ডার। তিনি শতভিষা বন্দ্যোপাধ্যায়। 

একনজরে এবারের সেরা বাঙালি 

বছর ঘোরে, ক্যালেন্ডারের পাতা উল্টে এগিয়ে চলে সময়। বদলায় না ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা। চলচ্চিত্র, বিনোদন, ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব প্রতিভার স্বাক্ষর রেখেছেন যারা, যারা গেয়েছেন জীবনের জয়গান, অপরের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার আধার তেমন ২০ জনকেই প্রতিবারের মতো আরও একবার সম্মানিত করল এবিপি আনন্দ। এবিপি আনন্দের মঞ্চে এবার নারীদের জয়জয়কার, কারণ এবার পুরস্কার প্রাপকদের ২০ জনই মহিলা।   অভিনয়ে সেরা বাঙালি পেলেন অনসূয়া সেনগুপ্ত, ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিক ও সিনেমাটোগ্রাফার মধুরা পালিতকেও জানানো হল সম্মান। যে আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ, প্রতিবাদীদের সম্মান জানাতে ভোলেনি এবিপি আনন্দ। আর জি কর কাণ্ডের প্রতিবাদী চিকিৎসক অনিন্দিতা ঝা ও শিক্ষিকা মোনালিসা মাইতিকে সম্মান জানাল এবিপি আনন্দ। সমাজ চেতনায় সেরা বাঙালি পুরস্কার পেলেন পরিবেশবিদ সুমিতা বন্দ্যোপাধ্যায় ও পুরুষ অধিকার ও লিঙ্গবৈষম্য দূর করা নিয়ে আন্দোলন করা নন্দিনী ভট্টাচার্য। পরিবহণ  ব্যবস্থায় পুরস্কৃত হলেন পাইলট, কমান্ডার শতভিষা বন্দ্যোপাধ্যায় ও ক্যাব চালক দীপ্তা ঘোষ। জন্ম-মৃত্যু-বিবাহ - এই বিষয়ে সম্মান জানানো হল টুম্পা দাস ও নন্দিনী ভৌমিককে। ক্রীড়াক্ষেত্রে সম্মানিত হলেন সাঁতারু সায়নী দাস, সুস্মিতা দেবনাথ ও অঙ্কিতা ভকত। ব্যবসাক্ষেত্রে দুই নারীকে সেরা বাঙালি পুরস্কার দিয়ে কুর্নিশ জানাল এবিপি আনন্দ। সন্ধ্যা সাহা ও রচিতা দে-কে সম্মান জানাল এবিপি আনন্দ। বিজ্ঞান ও শিক্ষায় সেরা বাঙালি হলেন শান্তা দত্ত, তনুশ্রী সাহা দাশগুপ্ত ও সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের রাত দখলের প্রতিবাদের প্রথম ডাক দিয়েছিলেন যিনি, সেই রিমঝিম সিনহাকেই এবার দেওয়া হল 'সেরা বাঙালি' পুরস্কার।

All Shows

সেরা বাঙালি

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget