এক্সপ্লোর

Sera Bangali 2024: আমার জীবনের ক্ষিদ্দা আমার বাবা: সেরা বাঙালি সাঁতারু সায়নী দাস

ABP Ananda Live: ABP Ananda Live: সাঁতারু হয়ে ওঠার পিছনের লড়াইয়ের গল্প বলতে গিয়ে 'সেরা বাঙালি' সম্মানে সম্মানিত সায়নী দাস বলেন, 'আমার জীবনের ক্ষিদ্দা আমার বাবা। আমার বাবার স্বপ্ন ছিল খেলোয়াড় হওয়ার। আমি বাবার সেই স্বপ্নটাকে বহন করছি। আমি বাবার স্বপ্ন পূরণের চেষ্টা করছি।' কনকনে ঠাণ্ডা জল থেকে বিষাক্ত জেলিফিসের ছোঁয়া, সমস্ত প্রতিকূলতাকে হেলায় হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে সায়নী দাস অতিক্রম করেছেন নর্থ চ্যানেল। লড়াইটা শুরু হয়েছিল ৭ বছর বয়স থেকেই। ৭ বছর বয়সেই ১০ কিলোমিটার গঙ্গা পার করতেন সায়নী। গঙ্গায় যে লড়াইয়ের শুরু, সেই লড়াই চলছে আজও। সায়নী একে একে সপ্তসিন্ধুর পঞ্চসিন্ধু জয় করে ফেলেছেন।

একনজরে এবারের সেরা বাঙালি 

বছর ঘোরে, ক্যালেন্ডারের পাতা উল্টে এগিয়ে চলে সময়। বদলায় না ব্যতিক্রমী বাঙালিদের সম্মানিত করার এবিপি আনন্দের পরম্পরা। চলচ্চিত্র, বিনোদন, ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নিজস্ব প্রতিভার স্বাক্ষর রেখেছেন যারা, যারা গেয়েছেন জীবনের জয়গান, অপরের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার আধার তেমন ২০ জনকেই প্রতিবারের মতো আরও একবার সম্মানিত করল এবিপি আনন্দ। এবিপি আনন্দের মঞ্চে এবার নারীদের জয়জয়কার, কারণ এবার পুরস্কার প্রাপকদের ২০ জনই মহিলা।   অভিনয়ে সেরা বাঙালি পেলেন অনসূয়া সেনগুপ্ত, ফ্যাশন ডিজাইনার প্রিয়াঙ্কা মল্লিক ও সিনেমাটোগ্রাফার মধুরা পালিতকেও জানানো হল সম্মান। যে আর জি কর কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ, প্রতিবাদীদের সম্মান জানাতে ভোলেনি এবিপি আনন্দ। আর জি কর কাণ্ডের প্রতিবাদী চিকিৎসক অনিন্দিতা ঝা ও শিক্ষিকা মোনালিসা মাইতিকে সম্মান জানাল এবিপি আনন্দ। সমাজ চেতনায় সেরা বাঙালি পুরস্কার পেলেন পরিবেশবিদ সুমিতা বন্দ্যোপাধ্যায় ও পুরুষ অধিকার ও লিঙ্গবৈষম্য দূর করা নিয়ে আন্দোলন করা নন্দিনী ভট্টাচার্য। পরিবহণ  ব্যবস্থায় পুরস্কৃত হলেন পাইলট, কমান্ডার শতভিষা বন্দ্যোপাধ্যায় ও ক্যাব চালক দীপ্তা ঘোষ। জন্ম-মৃত্যু-বিবাহ - এই বিষয়ে সম্মান জানানো হল টুম্পা দাস ও নন্দিনী ভৌমিককে। ক্রীড়াক্ষেত্রে সম্মানিত হলেন সাঁতারু সায়নী দাস, সুস্মিতা দেবনাথ ও অঙ্কিতা ভকত। ব্যবসাক্ষেত্রে দুই নারীকে সেরা বাঙালি পুরস্কার দিয়ে কুর্নিশ জানাল এবিপি আনন্দ। সন্ধ্যা সাহা ও রচিতা দে-কে সম্মান জানাল এবিপি আনন্দ। বিজ্ঞান ও শিক্ষায় সেরা বাঙালি হলেন শান্তা দত্ত, তনুশ্রী সাহা দাশগুপ্ত ও সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। মেয়েদের রাত দখলের প্রতিবাদের প্রথম ডাক দিয়েছিলেন যিনি, সেই রিমঝিম সিনহাকেই এবার দেওয়া হল 'সেরা বাঙালি' পুরস্কার।

All Shows

সেরা বাঙালি

Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget