Durga Puja 2026 | হারানো সুরের ঠিকানায় নিউটাউন CA ব্লক, কী চমক রয়েছে দর্শনার্থীদের জন্য?
ABP Ananda LIVE : বেলুড় মঠ থেকে বাগবাজার সর্বজনীন। ঘরে বসেই দেখুন অষ্টমীর পুজো। মাল্টিক্যামে সরাসরি সম্প্রচার। আকাশ থেকে দেখতে কেমন লাগে কলকাতার সেরা সেরা পুজো মণ্ডপ? অন্যভাবে দেখে নেওয়া পুজোর ঝলক। আকাশপথে পুজো, আজ দিনভর।
আরও খবর...
চোরবাগানে মৃত্যুমিছিল! শিক্ষা নিয়ে ৩ পুজো কমিটিকে নোটিস দমকলের
চোরবাগানে মৃত্যুমিছিল! শিক্ষা নিয়ে ৩ পুজো কমিটিকে নোটিস দমকলের। অগ্নিনিরাপত্তায় গাফিলতির জেরে ৩ পুজো কমিটিকে নোটিস। চেতলা অগ্রণী, বালিগঞ্জ কালচারাল ও ত্রিধারা সম্মিলনীকে দমকলের নোটিস।
রাজ্য সরকারের উচ্চক্ষমতাসম্পন্ন দলের পরিদর্শনে ধরা পড়েছে একাধিক ত্রুটি। চেতলা অগ্রণী: মণ্ডপে পর্যাপ্ত আলো, ফ্যান ও AC-র অভাব। চেতলা অগ্রণী: মণ্ডপ লাগোয়া এলাকায় বেআইনি অস্থায়ী কাঠামো, LGP সিলিন্ডার। চেতলা অগ্রণীকে অস্থায়ী কাঠামো অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ । বালিগঞ্জ কালচারাল: মণ্ডপের ভিতরে কম আলো, আপদকালীন পরিস্থিতিতে দর্শনার্থীদের বেরোতে সমস্যা হতে পারে। বালিগঞ্জ কালচারালের এন্ট্রি, এক্সিট গেট ও লাগোয়া এলাকায় বাণিজ্যিক কার্যকলাপ বন্ধের নির্দেশ। ত্রিধারা সম্মিলনী: অন্দরসজ্জায় বিপুল পরিমাণ অতিদাহ্য সামগ্রীর ব্যবহার। ত্রিধারা সম্মিলনী: আগুন লাগলে বিষাক্ত ধোঁয়া তৈরি জীবনহানির আশঙ্কা। ত্রিধারায় অবিলম্বে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগের সুরক্ষা নিশ্চিত করার নির্দেশ। ১৮ অক্টোবরের মধ্যে ৩ পুজো কমিটিকে অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ত্রুটি সংশোধনের নির্দেশ।






























